ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন'র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম

কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন'র মোড়ক উন্মোচন
বিলেতের বিশিষ্ট আবৃত্তিকার ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন'র মোড়ক উন্মোচন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। বিশ্ব কবিমঞ্চ ইউকের সভাপতি ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সহ সভাপতি  কবি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন  বিলেতের বিশিষ্ট বাচিক শিল্পী  ফখরুল আম্বিয়া। ‘ভালোবাসার আগ্রাসন' কাব্যগ্রন্থ নিয়ে আলোচকরা বলেছেন-বইটির সবচেয়ে ইতিবাচক দিক হলো  কবিতাগুলো বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত। যা বিশেষ করে বহির্বিশ্বে বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্ম কবিতা পড়ে বাংলা সাহিত্যের স্বাদ গ্রহণ করতে পারবে। কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের কবিতায় সমাজের নানা শাখার অসঙ্গতি, মানবিকতা, সাম্য, দ্রোহ, ভালোবাসা, প্রেম ইত্যাদি চমৎকার  কাব্যিক আবহ আছে যা পাঠকের মনে নাড়া দিবে। শব্দ চয়নে তিনি মুন্সিয়ানার যেমন পরিচয় দিয়েছেন তেমনি কবিতা পাঠেও দারুণভাবে উপভোগ্য। আলোচকরা কবিতার মান ও অনুবাদের ভূয়সী প্রশংসা করে বলেন,  ‘ভালোবাসার আগ্রাসন' পাঠকঠের মনে জায়গা নেবার মতো কবিতা গ্রন্থ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন -  গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, চার্টার একাউন্টেনট  আব্দুর রাকিব,  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক  স্পিকার  মোহাম্মদ আহবাব হোসেন, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের প্রাক্তন সভাপতি ও গবেষক  কবি ফারুক  আহমদ। ভালোবাসার আগ্রাসন বই থেকে বাংলা ও ইংরেজী  কবিতা আবৃত্তি করেন  ড.  আনোয়ার হক, নজরুল ইসলাম অকিব, হেনা বেগম, কবি  হাফসা ইসলাম, জুবায়দা খানম,  মেঘনা উদ্দিন ও ফখরুল আম্বিয়া। আরও বক্তব্য রাখেন বিশিষ্ট  নাট্যকার ও  কবি মুজিবুল হক  মনি, জ্যেষ্ঠ সাংবাদিক  রহমত আলী,  কবি শামীম শাহান, বিশিষ্ট উপস্থাপক মিসবাহ জামাল,  সাবেক কাউন্সিলর ও গোপশহর প্রবাসী ইউকের  সভাপতি আব্দুর রকিব, তারিকুল ইসলাম শাহিনূর, রোকন উদ্দিন, এলিন চৌধুরী ও খলিল মিয়া প্রমুখ। ‘ভালোবাসার আগ্রাসন' শিরোনামের কবিতাটি  সুরারোপিত করে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাইদা নাসিম কুইন । কবি  ফয়জুল ইসলাম ফয়েজনূর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, একজন কবির কবিতা যখন পাঠকের মনে নাড়া দেয় তখন কবি মূলত সবচেয়ে বেশী আত্নতৃপ্তি লাভ করেন। সকলের মন্তব্য আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আগামী দিনে কবিতা চর্চায় নিজেকে আরও জাগ্রত করতে এই গুরুত্বপূর্ণ কথামালা আমাকে প্রাণীত করবে। ‘ভালোবাসার আগ্রাসন' কাব্য গ্রন্থে স্থান পেয়েছে বাইলেঙ্গুয়াল ১১০টি কবিতা। অনুবাদ করেছেন মিহির কান্তি চৌধুরী। প্রকাশক অভ্র প্রকাশন। প্রচ্ছদ ধ্রুব এষ। বইটি বাতিঘর ও পাঠক সমাবেশে পাওয়া যাবে। মূল্য বাংলাদেশে ৪০০টাকা, যুক্তরাজ্য ৭ পাউন্ড, যুক্তরাস্ট্র ৮ ডলার। কবি বইটি উৎসর্গ করেছেন তার বাবা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম, মা হাওয়ারুন্নেছা খানম ও লেখকের ভগ্নিপতি ও মেন্টর সংস্কৃতিজন মরহুম আবু বকর মোহাম্মদ হানিফ ( খোকন) কে। অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন সৃজনশীল আয়োজনের সকলের প্রাণবন্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। https://www.youtube.com/watch?v=a5R773olAkM