ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ওল্ডহ্যামে করোনা ভাইরাস : লকডাউনের ঘোষনা আসছে সহসা

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ০৪:১৬ পিএম

ওল্ডহ্যামে করোনা ভাইরাস : লকডাউনের ঘোষনা আসছে সহসা
গ্রেটার ম্যানচেষ্টারের উইগান, রসেনডেল, ডারেনে করোনাভাইরাসের ঝুঁকি কিছুটা কমতে থাকলেও  সংক্রমণের ঝুঁকি বাড়ছে এশিয়ান কমিউনিটি অধ্যূষিত ওল্ডহ্যামে। সে কারনে ওল্ডহ্যাম এলাকা স্থানীয়ভাবে লকডাউন হতে পারে যেকোন মূহুর্তে। হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক এ কথা জানিয়েছেন গতকাল।উল্লেখ করা যেতে পারে, ওল্ডহ্যাম বাংলাদেশী কমিউনিটির একটা বড় অংশের আবাস। এদিকে ওল্ডহ্যামে ভাইরাস সংক্রমণের কারনে বিধিনিষেধ কঠোর হওয়ায় স্থানীয় লোকজন উদ্বেগ প্রকাশ করছেন, বিশেষত ক্যাটারিং ব্যাবসায় জড়িত ব্যবসায়ীরা এ নিয়ে উদ্বগ্ন।  তিন সপ্তাহ আগে সামাজিকভাবে মেলা-মেশায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ওল্ডহ্যাম এলকায় ভাইরাসের সংক্রমণের হার ছিল গোটা ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি। অথচ বুধবার (১৯ আগষ্ট) পর্যন্ত প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে যে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে। এদিকে ওল্ডহ্যাম কাউন্সিল নেতা শান ফিল্ডিং বলেছেন, অর্থনৈতিকভাবে সংকটাপন্ন ওল্ডহ্যাম লেস্টার-স্টাইলে লকডাউন করলে, তা হবে চরম বিপর্যকর এবং এটা সুবিবেচনা ভিত্তিক সিদ্ধান্ত হবে না। দ্যা গার্ডিয়ানকে তিনি বলেন, আমাদের ক্ষমতার মধ্যে যা কিছু করার রয়েছে, তা আমরা করছি এবং এর প্রভাব যে সংক্রমণের হারের ওপর পড়ছে, তার প্রাথমিক কিছু প্রমাণও রয়েছে। আমাদের সকল তৎপরতার ফল পেতে আরো কিছু সময় দরকার। ২৯ জুন যখন লেস্টারে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন, তখন সেখানে স্থানীয়ভাবে লকাডাউন ঘোষনা করা হয়েছিলো। ১৫ আগষ্ট সপ্তাহে ওল্ডহ্যামে সংক্রমণ হার হচ্ছে প্রতি লাখে ৮৩.১, এর পূর্ববর্তী সপ্তাহে এই হার ছিলো ১০৭.৫। এ পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় সংক্রমণের মাত্রা এখন কমতির দিকে। প্রাথমিকভাব ওল্ডহ্যাম টাউনের দরিদ্র এলাকাগুলোতে, যেখানে টেরেসড হাউজিং রয়েছে, সেখানে সবচেয়ে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। কাউন্সিল কর্মকর্তারা বিশ্বাস করেন যে, স্থানীয়ভাবে নেয়া পদক্ষেপগুলোর কারনে ইতিমধ্যে সংক্রমণ কমতে শুরু করছে  । ১৫ আগষ্টে যেখানে নতুন সংক্রমিতের সংখ্যা ১৯৭, সেখানে আগের সপ্তাহে ছিলো ২৫৫। পুরো লকডাউন থেকে ওল্ডহ্যামকে রক্ষা করতে কাউন্সিল কর্মকর্তারা সরকারকে লিখিতভাবে স্থানীয় বিধি-নিষেধ জোরদার করার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ঘরে ভেতরে কিংবা বাইরে পরিবারের মেলামেশায় নিষেধাজ্ঞা আরোপ এবং সবধরনের বিধিনিষেধ যথাযথভাবে প্রতিপালনে পুলিশ ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নজরদারি বাড়ানো।