ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

এ্যাওয়ারনেস সভার মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের বিশ্ব ক্যান্সার দিবস পালন

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম

এ্যাওয়ারনেস  সভার মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের  বিশ্ব ক্যান্সার দিবস পালন
৪ ফেব্রুয়ারি “বিশ্ব ক্যান্সার দিবস”, প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। প্রতি বছর ক্যান্সার সচেতনতা মূলক নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী সহ সামাজিক বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি দলকে নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “Close the care gap’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং হাসপাতালের  সিইও ও এমডি এম সাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা পূর্র্বনির্ধারিত সূচী অনুযায়ী দুপুর ২টায় আরম্ভ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল এডভাইজার, সিলেটের সাবেক সিভিল সার্জন ডা: ফয়েজ আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের নিয়মিত ক্যান্সার বিশেষজ্ঞ, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট্য ক্যান্সার বিশেষজ্ঞ ডা: মো. এস্তেফসার হোসাইন। সভায় হাসপাতালের পক্ষ থেকে ক্যান্সারের সচেতনতামূলক একাধিক ভিডিও চিত্র ও তথ্য পরিক্রমা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “ক্যান্সার প্রতিরোধে মানুষের মনে ক্যান্সার নিয়ে যে আতঙ্ক তা দূর করতে হবে, এবং ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যান্সার সচেতনতাকে সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে”। উক্ত আলোচনা সভার প্রধান আলোচক তাঁর বক্তব্যে ক্যান্সার সচেতনতা ও চিকিৎসায় সামাজিক বৈষম্য দূরীকরণ এবং যার যার অবস্থান থেকে ক্যান্সার সচেতনতা ও চিকিৎসায় অবদান রাখার প্রতি গুরুত্বারোপ করেন। হাসপাতালের  সিইও ও এমডি এম সাব উদ্দিনের আরো বলেন যে, ক্যান্সার চিকিৎসায় দেশে পর্যাপ্ত ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল ও সেবা কেন্দ্রের অপ্রতুলতায় ক্যান্সার সচেতনতার কোন বিকল্প নেই। আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ভাইস চেয়ারম্যান সুহেল খান, হাসপাতালের অন্যতম ট্রাস্টি আলহাজ্ব বাজিদুর রহমান, হাসপাতালের সমন্বয়ক, বাংলাদেশ মানবাধিকার সংস্থা সিলেট মহানগরের সভাপতি জাকির হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান, বিয়ানীবাজার জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, সাংবাদিক আহমেদ ফায়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এহসান করিম খোকন, বাংলাদেশ পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন বিয়ানীবাজার শাখার সভাপতি হযরত আলী সহ সংগঠনের নেতৃস্থানীয় পল্লী চিকিৎসক বৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা: মো. মোরশেদ আলম, মেডিক্যাল অফিসার ডা: ইফতেখার উল ইসলাম, ডা: মাহমুদুর রহমান পাপলু, ডা: সানজিদা সিদ্দিকা লিজা সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইউকে ভিত্তিক স্যাটেলাইট টিভি  চ্যানেল এস ও স্থানীয় অনলাইন সম্প্রচার মাধ্যম, এবি টিভি, টাইম্‌স টিভি, জনতার টিভি-র প্রতিনিধিবৃন্দসহ স্থানীয় সংবাদ কর্মী ও শিক্ষার্থীবৃন্দ। বিশেষ অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধরণের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে সমাজের সকল স্থরে প্রতিষ্ঠিত করতে হাসপাতালের সাথে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। তারা বলেন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই।