ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী

ঈদুল ফিতরের ছুটিতে শুক্র ও শনিবার দুই দিনে চার মোবাইল অপারেটরের প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “মোবাইল সিম মবিলিটির হিসেবে গত দুই দিনে প্রায় ৪১ লক্ষ ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন।”পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুক পেইজে এ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন।

সেখানে দেখা যায়, ২৮ মার্চ গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি সিমের গ্রাহক ঢাকা ত্যাগ করেছে। আর ৮ লাখ ১২ হাজার ৩৩২টি সিমের গ্রাহক ঢাকায় এসেছেন এ সময়ে।

২৯ মার্চ চার অপারেটরের ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিমের গ্রাহক ঢাকা ত্যাগ করেছেন এবং ৫ লাখ ৮৮ হাজার ৪টি সিমের গ্রাহক ঢাকায় আসেন। অর্থাৎ, এই দুই দিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১টি সিমের গ্রাহক ঢাকা ছেড়েছেন এবং ১৪ লাখ ৩৩৬টি সিমের গ্রাহক ঢাকায় প্রবেশ করেছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব ও শফিকুল আলমের দেওয়া পরিসংখ্যানে বিপুল পরিমাণ মানুষের ঢাকা ছেড়ে যাওয়ার প্রমাণ মিললেও এটি ঈদের জন্য বাড়িফেরা মানুষের ‘প্রকৃত সংখ্যা’ নয়।

মোবাইল ফোনবিহীন শিশুরা এই হিসাবের বাইরে থাকছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, শূন্য থেকে ১৪ বছর পর্যন্ত বয়সীরাই মোট নাগরিকের ৩০ দশমিক ৮ শতাংশ।

তাছাড়া একাধিক সিম ব্যবহারকারী থাকায় প্রকৃত হিসাব পাওয়া কঠিন। আর এটা কেবল দুদিনের হিসাব। তার আগের কয়েক দিনে যারা ঢাকা ছেড়েছেন ঈদ উপলক্ষে, তাদের হিসাবও এখানে আসেনি।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাবে, ঢাকার জনসংখ্যা এখন সোয়া দুই কোটির মত। এর মধ্যে এক কোটির বেশি মানুষ ঈদে অন্য কোনো জেলায় যান বলে ধারণা করা হয়।

৩১ মার্চ ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছিল সরকার। এর আগে-পরে (২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চার দিন ছুটি দেওয়া হয়েছিল নির্বাহী আদেশে।

ঈদের ছুটি শুরুর আগে ২৮ মার্চ পড়েছে শুক্রবার। ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল। সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শেষে অফিস খুলবে আগামী ৬ এপ্রিল।