ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

ইতালীতে বাংলাদেশী সংঘবদ্ধ দল আরেক বাংলাদেশীকে খুন করছে

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ১০:৫৯ পিএম

ইতালীতে বাংলাদেশী সংঘবদ্ধ দল আরেক বাংলাদেশীকে খুন করছে
করোনা ভাইরাসের রেপোর্ট নিয়ে এসে করোনা ছড়িয়ে দেয়ার দুর্নাম এখনও ঘোচেনি, এমনি সময় ইতালীতে আরেকটা ভয়ংকর সংবাদ সৃষ্ঠি হয়েছে ইতালীতে বসবাসরত বাংলাদেশীদের মাধ্যমে। মারামারি কাটাকাটি খুন ধর্ষনের ধারাবাহিকতায় ১৮ জুলাই শনিবার রাতে বাণিজ্যিক রাজধানী মিলানে নৃশংসভাবে খুন হয়েছেন রশিদ হাওলাদার (৪৪) নামে এক বাংলাদেশি। হতভাগ্যের বাড়ি মাদারীপুর জেলায়। খুনী ৬ বাংলাদেশিকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মিলান মহানগরের প্রাণকেন্দ্রে স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সামনে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ট্রাজেডির সূত্রপাত। তর্কাতর্কির এক পর্যায়ে ৬ বাংলাদেশির একটি সংঘবদ্ধ দল হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে রশিদ হাওলাদারকে। পুলিশের প্রথম গাড়ি এবং এম্বুলেন্স আসার আগেই খুনিরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই না ফেরার দেশে পাড়ি জমান রশিদ হাওলাদার। ইতালীয় পুলিশের সায়েন্টিফিক টিম ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইন সহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। ২ খুনিকে ইতোমধ্যে সনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চলছে। নিহত বাংলাদেশির ইতালিতে বৈধ স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। হত্যাকাণ্ডের ঘটনাস্থল স্তাদেরা এলাকাটি পুলিশের খাতায় আগে থেকেই 'ক্রাইম জোন' হিসেবে চিহ্নিত। উত্তর আফ্রিকার অভিবাসীরা এই এলাকায় ছোটখাটো অপকর্ম করে থাকলেও খুনের রেকর্ড করলো বাংলাদেশিরা।