ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬
সর্বশেষ
বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

ইংল্যান্ডে বন্দুক হামলা: ছয়জন নিহত

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ০৮:৫৩ পিএম

ইংল্যান্ডে বন্দুক হামলা: ছয়জন নিহত
যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্লিমাউথ শহরে বৃহস্পতিবার (১২ আগষ্ট) বন্দুক হামলার ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সেখানকার পুলিশ নিশ্চিত করেছে, গুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।সে একজন শেতাঙ্গ ও স্থানীয়ভাবে তার নাম জ্যাক ডেভিসন।স্থানীয় পার্লামেন্ট সদস্য লিউক পোলার্ড জানিয়েছেন নিহতদের এক জনের বয়স দশ বছরেরও কম। যুক্তরাজ্যে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। ২০১০ সালের পর দেশটিতে এই ধরনের হামলার ঘটনা ঘটেনি। ডেভন ও কর্নওয়েল পুলিশের তরফে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তারা কেইহাম এলাকা থেকে টেলিফোন কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে। বন্দুকের গুলিতে আহত আরেকজনকে ঘটনাস্থলে চিকিৎসা শুরুর পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। এই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু না জানালেও পুলিশ বলছে একে সন্ত্রাসবাদী সংশ্লিষ্ট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। লন্ডন থেকে প্রায় দুইশ’ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত প্লিমথ একটি বন্দর নগরী।

জ্যাক ডেভিসন

আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর আইন থাকায় বন্দুকের গুলিতে যুক্তরাজ্যেন নিহত হওয়ার ঘটনা বেশ বিরল। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতিবছর প্রায় ৩০ জন বন্দুকের গুলিতে নিহত হয়। এর চেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে শ্বাসরোধ করে বা আগুনে পুড়ে। যুক্তরাজ্যে সর্বশেষ ২০১০ সালে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তরপশ্চিম ইংল্যান্ডের পর্যটন কেন্দ্র লেক ডিস্ট্রিক্ট-এ এক ট্যাক্সি চালক গুলি চালানো শুরু করলে ১২ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়। তারও আগে ১৯৯৬ সালে একটি স্কুলের ব্যায়ামাগারে ঢুকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি গুলি চালানো শুরু করলে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়।