পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। আল জাজিরার প্রতিবেদনটি আমরা দেখব, যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। উই উইল স্যু। আমরা সেটার জন্য কাজ করছি। তিনি আরও উল্লেখ করেন, আল জাজিরা এ প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব থা বলেন।
আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে 'জাতিসংঘ অভিযোগ তদন্ত করতে বলেছে', এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রীর বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।
রোহিঙ্গা বিষয়ক এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, রাখাইনে সেনাবাহিনীর লোকজন গিয়েছিল। তারা সেখানে রোহিঙ্গাদের অভয় দিয়েছে। সেই খবর শুনে এখানকার রোহিঙ্গারা উৎসাহ বোধ করছে।
এছাড়া মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়ে ব্যাখ্যা চেয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে একটি চিঠি দেয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
-
হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
-
নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি
-
ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু
-
যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা
-
ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে
আরও পড়ুন: