ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

আলেহার ঋণ পরিশোধ হবে কিভাবে: ধূলায় দিশেহারা কৃষক

প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৩:৩৪ এএম

আলেহার ঋণ পরিশোধ হবে কিভাবে: ধূলায় দিশেহারা কৃষক
''কুমড়া ক্ষেত নষ্ট হইয়া যাইতাছে পানি না দেয়ার খাতিরে, বারো মাসের মধ্যে একটা ফল হয় আম, এটাও যাইলো গা,ঘরবাড়ি নষ্ট হইতাছে, রাস্তা দিয়ে হাটতে পারতেছি না, মূলত রাস্তার ধুলার লাগইয়া হাটতে পারতেছিনা, শ্বাসকষ্ট রোগীদের শ্বাসকষ্ট বাড়তাছে, যাইতেছে গা ফসল, সারাদিন একবারও পানি দিতাছে না তারা, আমরা রাস্তার ঠিকাদারের কাছে দাবি করছিলাম ডেলি দু,বেলা পানি দেওয়ার জন্য, কিন্ত একদিন দিয়া চলে যায়, পরে সাপ্তাহর পর সাপ্তাহ চলে যায়, আর পানি দেয় না, ধুলার জন্য ফসল নষ্ট হইয়া গেছে গা। আমরা কুমড়া ক্ষেত করলাম মাইর খাইলাম উপজেলা কৃষি অফিস থাকইয়া আইয়া কেউ জিজ্ঞাসা করলো না দেখলোনা, আমরা ২০/৩০ জন কৃষক খুব আশা করিয়া দেনা কইরা কুমড়া ক্ষেত করলাম। আমরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হইলাম। আমরার ক্ষতিপূরণ কে দিবে? আমরা ক্ষতিপূরণ চাই।'' সরেজমিনে গেলে ঠিক এভাবে এই প্রতিবেদকের কাছে কথাগুলো বলেন, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সড়ক ও জনপদ সড়কের দু,পাশে মাইজপাড়া ও বাবনী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা। বাবনি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক মো.মজনু মিয়া বলেন, ''গত বছরে আমার কুমড়া ক্ষেতে ভাল ফলন হইছিল, কিন্তু  করোনা প্রাদুভাবে গাড়ি অভাবে বিক্রি করতে পারি নাই। ওই সময় ফলে লক্ষ লক্ষ টাকার লোকসান হইছিল । এ বছর খুব আশা করিয়া আমি ফের দেনা করে ৩২ কাঠা জমিতে চাল কুমড়া চাষ করি। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকা খরচ হইছে। রাস্তার ধুলার  কারণে আমাদের এই ফসলের ক্ষতি হইছে ? আমারা পরিবার লোকজন নিয়া কেমনে চলবাম ?'' মাইজপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ছায়েদ আলী জানান ''আমিসহ এলাকার ২০/৩০ জন কৃষক খুব আশা করিয়া দেনা কইরা কুমড়া ক্ষেত করলাম। রাস্তার অতিরিক্ত ধুলার কারণে আমরা লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হইলাম। আমরার ক্ষতিপূরণ কে দিবে?  আমরা ক্ষতিপূরণ চাই।'' এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারুক আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি  ৫২ বাংলাটিভি কে জানান, সড়ক ও জনপদ বিভাগের  কলমাকান্দা টু ঠাকুরাকোনা সড়কের কাজ চলমান থাকায় অতিরিক্ত ধুলার কারণে বিশেষ করে পাতার ওপর ধুলোর আস্তরণ পড়ে গিয়ে ফসল উৎপাদনের ক্ষতি হয়েছে। ওই সড়কের দু,পাশে মাইজপাড়া ও বাবনি এলাকার ২০ জন কৃষকের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতি পরিমাণ  আনুমানিক ১৫ লক্ষ টাকার হবে। পাশাপাশি এবছর যে বোরো ধান করা হয়েছে। অন্যান্য ফসল গুলো আছে রাস্তার দু'পাশে। এগুলো অতিরিক্ত ধুলার কারণে ক্ষতির আশঙ্কার মধ্যে আছে। উপজেলা কৃষি অফিস থেকে কোন খোঁজ খবর না নেওয়ার অভিযোগের কথা অস্বীকার করে তিনি আরো বলেন, উপজেলায় উপ-সহকারি  কৃষি  কর্মকর্তার সংখ্যা খুবই কম। তদুপরি কৃষকের পাশে থেকে আমরা চেষ্টা করছি। খুব দ্রুত যাতে করে কৃষককের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। রাস্তার ধুলাকে  নিয়ন্ত্রণ করার জন্য নেত্রকোণার সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন । এব্যপারে নেত্রকোণা সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলামের নিকট মুঠোফোনে সাপ্তাহে একদিন পানি দেয়া হয় কি -না তা জানতে চাইলে তিনি ৫২ বাংলাটিভি কে বলেন, এটা ঠিক না। এখন শীতকাল, শুকনো মৌসুম,কিছুটা ধুলো হবেই। রাস্তার কাজ করতে গেলে সবই বালু, সুড়কি ধুলো হবেই।  তারপরও আমি বিষয়টি দেখবো। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবির বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে তিনি ৫২ বাংলাটিভি কে বলেন এবিষয়ে আমার  কোন বক্তব্য নাই।