ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

আফগানিস্তান ছাড়ছে মানুষ, হুড়োহুড়ি করতে গিয়ে বাড়ছে মৃত্যু

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১, ০৪:৪৫ পিএম

আফগানিস্তান ছাড়ছে মানুষ, হুড়োহুড়ি করতে গিয়ে বাড়ছে মৃত্যু
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হুড়োহুড়ির ঘটনায় সাত আফগান নাগরিক নিহত হয়েছে। গত রোববার (১৫ আগস্ট) কাবুলের দখল নেওয়ার পর পুরো আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। এরপর থেকেই আফগানিস্তান ছাড়ার হিড়িক শুরু হয়। বহু আফগান নাগরিক এর মধ্যেই দেশ ছেড়েছে। এছাড়া আরও অনেকেই এখনও দেশ ছাড়ার চেষ্টা করে যাচ্ছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লোকজন মরিয়া হয়ে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছে। কাবুল বিমানবন্দরের বাইরে লোকজনের হুড়োহুড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাবুল বিমানবন্দরে মোট ১৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন গুলিতে নিহত হয়েছেন এবং বাকিরা হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এখনও বেশ চ্যালেঞ্জিং। তবে আমরা পরিস্থিতি শান্ত এবং নিরাপদ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওই বিবৃতিতে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। অপরদিকে বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিক এবং বাছাই করা আফগান সহকর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বর্তমানে হামিদ কারজাই বিমানবন্দর সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণ করছে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা। অপরদিকে আরও ৯শ ব্রিটিশ সেনাও সেখানে দায়িত্ব পালন করছেন। ওই বিমানবন্দর থেকে বিভিন্ন ফ্লাইট যেন নিরাপদেই ছেড়ে যেতে পারে সেজন্য কাজ করছেন তারা।