ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

অসম সরকার কর্তৃক লেখক সংবর্ধনা পাচ্ছেন কবি মুজিব স্বদেশি

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:১২ পিএম

অসম সরকার কর্তৃক লেখক সংবর্ধনা পাচ্ছেন কবি মুজিব স্বদেশি
অসম সরকারের ভাষা গৌরব প্রকল্পের অন্তর্গত 'লেখক সংবর্ধনা'র জন্য নির্বাচিত হয়েছেন করিমগঞ্জের স্বনামধন্য লেখক, সাংবাদিক, গবেষক, কবি মুজিব স্বদেশি। বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোমবার বিকেল সাড়ে তিনটায় গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্র অডিটোরিয়ামে তাঁকে রাজ্য সরকার সংবর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও পূর্তমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাসহ অন্যান্য মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, মুজিব স্বদেশির একাধিক গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে। তন্মধ্যে, বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ ও দেশভাগ, বাংলা যে দেশে রাষ্ট্রভাষা, নদী তুমি কথা কও, বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস (যৌথভাবে সম্পাদিত) উল্লেখযোগ্য। তা ছাড়াও, দেশবিদেশের বিভিন্ন সংকলনে তাঁর কবিতা, প্রবন্ধ, গবেষণামূলক রচনা নিয়মিত প্রকাশিত হচ্ছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বায়ান্ন বাংলা ডট কম-এর তিনি আসাম প্রতিনিধি ও দৈনিক নববার্তা প্রসঙ্গ পত্রিকার প্রকাশক ছাড়াও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। উক্ত অনুষ্ঠানে অসমের বিভিন্ন ভাষার নির্বাচিত লেখকদেরও সংবর্ধনা প্রদান করা হবে। প্রত্যেকজন লেখককে নগদ পঞ্চাশ হাজার টাকা,    প্রশংসাপত্র ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হবে।