ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

অশণি সংকেত

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ০৩:০৮ পিএম

অশণি সংকেত
সংবাদটি খুব ছোট করেই ছড়িয়ে-ছিটিয়ে উপস্থাপিত হয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু ছোট করে প্রকাশিত হলেও বিষয়টি উদ্বেগজনকই নয়, ভয়াবহও বটে। সবচেয়ে বড় কথা বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার সামিল, যার যথাযথ শাস্তি হওয়া দরকার।
সংবাদে প্রকাশ, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিকৃতি ঘটিয়ে ইসলামী জাতীয় সঙ্গীত দিয়ে ক্লাশ শুরুর রেওয়াজ চালু করেছে কুমিল্লার মুরাদনগরের আল-আরাবিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ।
এই সঙ্গীতের রচয়িতা মাদ্রাসার পরিচালক মুফতি নাজিবুল্লাহ আফসারী, যার ছবি নীচে দেয়া হল। তিনি বলেছেন যে তিনি আসলে একটি গজল রচনা করেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের আদলে। কিন্তু নাজিবুল্লাহ আফসারী তার রচিত সঙ্গীতকে চিহ্নিত ও ঘোষণা করেছেন ‘দারুল কুরআন আল আরাবিয়ার জাতীয় সঙ্গীত’ হিসেবে। তিনি এই সঙ্গীত মাদ্রাসার ছাত্রদের দিয়ে গাইয়েছেন এবং প্রচার করেছেন নানান সামাজিক মাধ্যমে।
তিনটে কথা বলা প্রয়োজন। প্রথমত: যে ধৃষ্টতা মুফতি দেখিয়েছেন, তা ক্ষমাহীন অপরাধ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত করার মতো ঔদ্ধত্য তিনি দেখিয়েছেন স্বাধীন বাংলাদেশে বসে রাষ্ট্রযন্ত্রের নাকের ডগায়। এ দেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালনের মাত্র কিছুদিন আগে দেশটির জাতীয় সঙ্গীতের প্রতি এমন অবজ্ঞার দু:সাহস আফসারী পেলো কোথায়?
দ্বিতীয়ত: বাংলাদেশের মাদ্রাসাগুলো আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার বিরোধিতা সর্বদা করেছে। তারা বলেছে, এ সঙ্গীত ইসলামী তমুদ্দন বিরোধী এবং এটি একজন হিন্দুর লেখা। সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করার এ এক বিরুদ্ধাচরন। সেই সঙ্গে এটা একটা পরীক্ষামূলক প্রক্রিয়া বলেও আমি মনে করি। ‘আল-আরাবিয়ায়’ এই কাজটি যদি পার পেয়ে যায়, তা’হলে আগামীতে অন্যান্য মাদ্রাসায়ও এ ইসলামী জাতীয় সঙ্গীত গীত হওয়ার মাধ্যমে ক্লাশ শুরু হবে। বোঝাই যাচ্ছে মাদ্রাসাগুলো মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনা এবং বাংলাদেশের মৌলিক ধযান-ধারনার বিরোধী। এ প্রেক্ষিতে যে বৃহত্তর প্রশ্নটি তোলা যায়, তা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্হার যৌক্তিকতা কোথায় এবং প্রাসঙ্গিকতা কি?
তৃতীয়ত: যে কোন দেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত করা, তার ‘প্যারোডি’ রচনা করা ‘রাষ্ট্রদ্রোহিতার’ সামিল। রাষ্ট্রদ্রদোহিতার শাস্তি চরম শাস্তি। স্হানীয় প্রশাসন এ মাদ্রাসার কার্যক্রম বন্ধ করেছে বলে শুনেছি। এ ব্যবস্হা বড় অকিঞ্চিতকর এবং তা মূল জায়গায় হাত দেয় নি। আসলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি শুধুমাত্র রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ পর্যায়ে দিতে পারে এবং আমি দাবী জানাচ্ছি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের অবিলম্বেই তা করতে হবে। তা নইলে এক ভয়ংকর অশণি সংকেত আমাদের দোরগোড়ায়।
একটি আত্ম-জিজ্ঞাসা দিয়ে শেষ করি। ‘আজ জাতীয় সঙ্গীতের বিকৃতিতে আমরা অনেকেই নির্বিকার, কিন্তু কোন ধর্মগ্রণ্হের অবমাননায় আমরা কি নিশ্চুপ থাকতাম?’
সেলিম জাহান : অর্থনীতিবিদ ও লেখক