ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

অভিবাসীবান্ধব ইশতেহার নিয়ে ইআরসি'র পক্ষে ভোট চাইছেন বাংলাদেশীরা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০২:২০ এএম

অভিবাসীবান্ধব ইশতেহার নিয়ে ইআরসি'র পক্ষে ভোট চাইছেন বাংলাদেশীরা
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য স্পেনের জাতীয় নির্বাচনে অভিবাসনবান্ধব ১০ দফার নির্বাচনী ইশতেহারের ঘোষণা দিয়েছে কাতালোনিয়ার বামপন্থী দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া (ইআরসি)। এ উপলক্ষে  ২৬শে এপ্রিল দুপুর ১২.০০ ঘটিকার সময় কাতালোনীয়া পার্লামেন্টের সামনে এক প্রেস কনফারেন্স করে ই'আরসি' দলের মনোনিত এমপি রবার্ট মাসি নাহার সহ সিনিয়র নেতৃবৃন্দরা ।এসময় উপস্থিত ছিলেন ই'আরসি বাংলাদেশি সমন্ধনয়ক সালেহ আহমদ সোহাগ তিনি এসকল তত্ত্ব নিশ্চিত করেন।এই নির্বাচনী ইশতেহার প্রচারের মাধম্যে দলটির পক্ষে ভোট চাইছেন প্রবাসী বাংলাদেশীরা। ইশতেহারে উল্লেখিত ১০ দফা দাবিগুলোর মধ্যে আছে- পরিবারের সাথে বসবাসের অধিকার, বৈধ বসবাসের সর্বোচ্চ ৫ বছরের মধ্যে স্পেনের নাগরিকত্ব প্রদান, বৈধ বাসস্থানের অনুমতি প্রদান সহজলভ্য ও অপ্রত্যাশিত অনিময় এড়িয়ে চলা, আইনি ও নিরাপদ এসাইলম এর অধিকার প্রতিষ্ঠা করা, নতুনদের স্বাগতম জানানোর পদ্ধতি গতিশীল করা এবং বিকেন্দ্রীকরণ করা, অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বর্ণবাদ এবং বিদেশী বিদ্বেষ প্রতিরোধ করার জন্য যে সকল সংগঠন বর্ণবাদ, বিদেশী বিদ্বেষ এবং মানবাধীকার বিরোধী প্রচারণা চালায় তাদের অবৈধ ঘোষণা করা, সমতা-বৈচিত্র ও মিথষ্ক্রিয়ার মাধ্যমে সকল রাজনৈতিক মতাদর্শকে অন্তঃসাংস্কৃতির দৃষ্টিকোণ থেকে বিচার করা, সম কর্মসংস্থান তৈরিসহ কর্মক্ষেত্রে বিনা বৈষম্য তৈরি নিশ্চিত করা, অভিবাসীদের জন্য সংগ্রহ, অন্তর্ভুক্তি এবং শিক্ষাগত সহায়তা তহবিল নিশ্চিত করা। কাতালোনিয়ার এই রাজনৈতিক দল ইআরসি-এর বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক হিসেবে কাজ করেন সালেহ আহমেদ। এবারের জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সাম্প্রতিক অতীতের যে কোন নির্বাচনের সাথে তূলনা করলে এবারের নির্বাচনী প্রচারণায় কাতালোনিয়ায় বসবাসকারী আমরা প্রবাসী বাংলাদেশীরা প্রচারণায় বেশি অংশগ্রহণ করছি। এ ক্ষেত্রে আমাদের দল ইআরসি অভিবাসনবান্ধব ১০ দফা নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আমরা প্রচারণা চালাচ্ছি। আমাদের দল অভিবাসীদের দাবি নিয়ে বেশী কাজ করায় যৌক্তিক কারণে আমাদের পক্ষে প্রচারণাটা বেশি পাচ্ছি তাঁদের কাছ থেকে। এছাড়া তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী দেবার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে দলের স্থানীয় নেতৃবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশীদেরও বিভিন্ন রাজনৈতিক প্রচারপত্র, প্ল্যাকার্ড, পেস্টুন হাতে নিয়ে নির্বাচনী প্রচারণা নামতে দেখা যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটির অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচনী সভায় স্থানীয় বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে সমান হয়ে স্টেজে ভোটপ্রচারণা ও দাবিদাওয়া নিয়ে বক্তব্য দিচ্ছেন। ইআরসি অভিবাসীদের পক্ষে শ্লোগান দিচ্ছে- ‘ভোটা পারা নো ডেসক্রিমিনাসিয়ন’। অর্থাৎ বৈষম্যনীতির বিরুদ্ধে ভোট দিন। এই শ্লোগানের প্রবাসীদের নিয়ে বৈষম্যনীতির বিরুদ্ধে ভোট দেয়ার যে আহ্বান করা হচ্ছে সেটা প্রবাসীরা ইতিবাচক হিসেবে দেখছেন এবং দলটির পক্ষে প্রচারণায় তাদের অংশগ্রহণে আরো অনুপ্রাণিত করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।