ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

অভাবে বৌয়ের ওড়না পরেন স্বামী, পাশে দাড়ালো  টিপিবি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:২১ এএম

অভাবে বৌয়ের ওড়না পরেন স্বামী, পাশে দাড়ালো  টিপিবি
নতুন কাপড় কেনার টাকা না থাকায় বৌয়ের ওড়না পরেন স্বামী। তাও মানুষের পুরনো কাপড়। এভাবেই জীবন চলছে পটুয়াখালী শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রথম লেন বোহালগাছিয়া এলাকার পঁচানব্বই  ঊর্ধ্ব সুলতান ডাক্তার ও সত্তর ঊর্ধ্ব ভিক্ষুক দম্পতির। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নজরে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম পজিটিভ বাংলাদেশে’র প্রধান সংগঠক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। তারপর বৃদ্ধ সুলতান ডাক্তার ও সকিনা বেগম ভিক্ষুক দম্পতির পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা শুরু করেন রাব্বানী। টিপিবির পেইজ, গ্রুপ ও অনেকের টাইমলাইনে শেয়ার দিয়ে তাঁদের জন্য মানবিক সহায়তার হাত বাড়াতে আহ্বান জানানো হয়। বিষয়টি নিয়ে গোলাম রাব্বানী যোগাযোগ করেন টিম পজিটিভ বাংলাদেশ এর সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাফায়েত হোসাইনের সাথে। এ সময় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাফায়েত হোসাইন তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিলে পটুয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসার , ইউএনও সহ উপজেলা প্রশাসনের অন্যান্যদের সাথে নিয়ে বৃদ্ধ দম্পতির জীর্ণ কুটিরে ছুটে যান । পরিদর্শনকালে বৃদ্ধ দম্পতির জন্য ৪০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি লবন, ২ প্যাকেট নুডলস, শাড়ি ২ টি, লুঙ্গি ২ টি, গামছা,শীতের পোষাক ২ সেট সহ ২ টি কম্বল উপহার হিসেবে দেয়া হয়েছে এবং দুজনকেই নতুনভাবে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। জানা গেছে, এই অসহায় বৃদ্ধ দম্পতি আগে থেকেই বয়স্ক ভাতার আওতায় ছিল, তবে উপজেলা থেকে পৌরসভার বাসিন্দা হিসেবে বই হস্তান্তর করায় আইডি স্থানান্তর জটিলতায় তারা ভাতা পাচ্ছিলেন না। সদর উপজেলা থেকে পৌর এলাকায় ডাটা এন্ট্রি সম্পন্ন করে তাদের বই হস্তান্তর আগামীকাল করা হবে। এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, আমাদের টিম পজিটিভ বাংলাদেশ পরিবারের সকল সদস্য দেশের অসহায়,বিপদগ্রস্ত মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত। যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের প্রত্যেকে দ্রুত সমাধানের চেষ্টা করে থাকে।তারই ধারাবাহিকতায় আমাদের টিপিবির একজন সন্মানিত সদস্য হিসেবে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাফায়েত হোসাইন ভাইয়ের চেষ্টায় আজ বৃদ্ধ দম্পত্তির মুখে হাসি ফুটেছে। যা সত্যি খুব আনন্দের। এছাড়াও স্থানীয় টিম পজিটিভ বাংলাদেশ এর সদস্যরা সকিনা বেগম ভিক্ষুক দম্পতির নিয়মিত খোঁজ খবর রাখবে।