ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ০৫:৪০ এএম

সড়ক দুর্ঘটনায় আমেরিকা প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  যুক্তরাজ্য প্রবাসী  রুহুল আমিন(৩৫) নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর নামক এলাকায়  এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ আরো ২জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত প্রবাসী রুহুল আমিন এর বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের  খশির নামনগর । তার পিতার নাম আলিম উদ্দিন। ২৪ বছর পর আমেরিকা থেকে দেশে ফেরার সময় এ দুর্ঘটনায় প্রাণ হারান পরিবারের এই বড় সন্তান। দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত রুহুল আমিনের বাবা আলিম উদ্দিন , ছোট ভাই নুরুল আমীন এবং  মাইক্রো চালক বাদশাহ মিয়া।  দুর্ঘটনায় আহত হয়েছেন আরও  একজন মহিলা যাত্রী, যার পরিচয় জানা সম্ভব হয়নি। জানা গেছে, আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ব্রাম্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে যান। পরে  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে নুরুল আমিন ও চালক বাদশাহ মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহত রুহুল আমীন দীর্ঘ ২৪ বছর পর দেশে যাবার প্রাক্ষালে তার ফেইসবুক আইডিতে সর্বশেষ ছবি আপলোড করে তার উচ্ছাস প্রকাশ করেছিলেন। তার  ফেইসবুক আইডিতে দেখা যায়- জন্মভূমি বাংলাদেশ এ যাত্রার আগের রাতে, শেষ কর্মদিবসে দেশে যাবার তথ্য প্রকাশ করেছেন। তারপর জনএফ কেনেডি এয়ারপোর্টে  বন্ধু-স্বজনদের নিয়ে এবং সর্বশেষ আনন্দময় সেলফিটি আপলোড করেছেন- দুবাই এয়ারপোর্টে ট্রানজিট সময়ে। নিয়তি  তার মর্মান্তিক মৃত্যুর সংবাদ ও  ছবি তার ফেইসবুক বন্ধুরা তার-ই আইডিতে কয়েক ঘন্টা পরে  শেয়ার করেছেন। রুহুল আমিনের মর্মান্তিক মৃত্যুর সংবাদে  নিউ ইয়র্র্কে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। সকলের মুখেই দুর্ঘটনার সংবাদটি  আলোচনায় উঠছে। বুধবার বিকেল ৬:৩০ মিনিট নিউইয়র্কের এস্টোরিয়ায় অবস্থিত শাহ জালাল মসজিদে  নিহতের আত্বীয় স্বজন ও বন্ধুমহলের পক্ষ থেকে   এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।