ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

সৌদি আরবে কারফিউ প্রত্যাহার ; স্বাস্হ্যবিধি অমান্যে গুণতে হবে জরিমানা

প্রকাশিত: ২১ জুন ২০২০, ০৪:০৫ পিএম

সৌদি আরবে কারফিউ প্রত্যাহার ; স্বাস্হ্যবিধি অমান্যে গুণতে হবে জরিমানা
করোনাভাইরাসের কারণে সৌদি সরকারের দেয়া বিভিন্ন বিধি-নিষেধ শিথিল হচ্ছে। ভাইরাসের সংক্রমণ কমতে থাকায় এবং নাগরিকদের জীবন স্বাভাবিক করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সৌদি কতৃপক্ষ । এ ছাড়া মক্কা মসজিদুল হারাম সহ এই অঞ্চলের দেড় হাজারের বেশি মসজিদ খুলবে ফজরের সময় থেকে। ২১ জুন রবিবার দেশটিতে সকাল ছয়টা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ২০ জুন শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই তথ্য জানিয়েছে। ফলে সৌদিতে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিক ভাবেই পরিচালিত হবে। তবে এসব ক্ষেত্রে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। না হয় গুনতে হবে জরিমানা। ঘর থেকে বের হলেই যথাযথ নিয়মে মাস্ক পরা, জনদূরত্ব ও সামাজিক দূরত্ব বজায় রাখা, শারীরিক তাপমাত্রা পরীক্ষায় বাধ্য থাকা। এবং জনসমাগম থেকে বিরত থাকা। এক স্থানে সর্বোচ্চ ৫ জনের বেশি জড়ো হতে পারবে না। পৌর, সামাজিক ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল থেকে সেলুন ও বিউটি পার্লারগুলো কাজ করতে পারবে। তবে মুখে মাস্ক ও হেন্ড গ্লাভস পরিধান করতে হবে এবং শুধুমাত্র চুল কাটা এবং সেভ করা যাবে একবার ব্যবহার যোগ্য উপকরণ দিয়ে। অন্যান্য কর্মক্ষেত্রে ৭০% ভাগের বেশি উপস্থিতি না রাখা। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে আসা যাওয়ায় বাধা নেই। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ নির্দেশনা গ্রহণের জন্য সৌদিতে বসবাসরত সকল নাগরিকদের জন্য দুইটি এ্যাপস চালু করা হয়েছে। "তাবাউদ" এবং "তাওয়াক্কালনা" এই দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে । মন্ত্রণালয় ৫০ জনেরও বেশি লোকের জমায়েত করা নিষিদ্ধ করেছে। তবে সকল মসজিদে সালাত আদায় করতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে। নিজ জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ এবং মুখে মাষ্ক অবশ্যই পরিধান করতে হবে। মন্ত্রনালয় এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলা এবং অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে বা যারা এই প্রতিরোধমূলক যে কোনও পদক্ষেপ লঙ্ঘন করবে তাদের জরিমানা ও শাস্তির আওতায় নিয়ে আসা হবে । ২০ জুন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩,৯৪১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,৫৪,২৩৩ জন। মারা গেছে ৪৬ জন, এই নিয়ে দেশটিতে মৃত্য হয়েছে ১,২৩০ জনের। সুস্থ হয়েছেন ৩,১৫৩ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ৯৮,৯১৭ জন। সৌদি সরকারের দেয়া বিভিন্ন বিধি-নিষেধ শিথিল প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-আলি বলেন, বিধি-নিষেধ তুলে নেয়া মানেই করোনাভাইরাস এখান থেকে চলে যায়নি। ভাইরাসটি এখনো সংক্রমণ ঘটিয়ে চলছে। মহামারিও আছে। এখনো আমাদের কাছে কোনো ভ্যাকসিন নেই। তিনি বলেন, এত প্রতিবন্ধকতা থাকার পরও আমরা এমন একটি পর্যায়ে এসেছি যে, জনজীবন স্বাভাবিক করার একটি সুযোগ তৈরি হয়েছে। তবে আমাদের খুব সতর্কতার সঙ্গে সেদিক এগুতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবের সমস্ত স্হল ও নৌ সীমান্ত পথ বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ।