ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

সিলেটে প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ এএম

সিলেটে প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন
চ্যানেল এস ইউকে’র চেয়ারম্যান, গ্রেট ব্রিটেনের সামাজিক ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জাস্টিস অব পিস (জেপি) বলেছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস একটি ধ্বংসাত্মক তৎপরতা চালিয়েছে। এ ভাইরাসের তাণ্ডবে পৃথিবীতে প্রাণ হারিয়েছেন অর্ধকোটিরও বেশি সংখ্যক মানুষ। পুরো বিশ্বব্যবস্থা যখন লণ্ডভণ্ড, নিভৃতচারী আত্মপ্রত্যয়ী লেখক, সাংবাদিক ও সংগঠক মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল তখন ‘করোনার ভীতিকর দিনগুলো’ নামক গ্রন্থ লিখে সে সময়কার পরিস্থিতিকে মলাটবদ্ধ করেছেন। এছাড়া সামাজিক মানুষের বেঁচে থাকার অপরিহার্য বিষয়গুলোকে তিনি ‘সামাজিক ভাবনা ও অধিকার’ গ্রন্থে উপস্থাপন করেছেন। সংকটময় অবস্থার উত্তরণে চিত্রায়ন এবং প্রাত্যাহিক জীবনের সৌন্দর্যকরণে এ গ্রন্থ দুটো মাইলফলক ভূমিকা রাখবে। সময়ের বিবেচনায় গ্রন্থগুলো সমাজ এবং রাষ্ট্রে আলো ছড়িয়ে দেবে নিঃসন্দেহে। পাণ্ডুলিপি প্রকাশন-এর আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) কর্তৃক রচিত ‘করোনার ভীতিকর দিনগুলো’ ও ‘সামাজিক ভাবনা ও অধিকার’ দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন গতকাল ১০ জানুয়ারি, ২০২২খ্রি. সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হোটেল গোল্ডেন সিটির তৃতীয় তলায় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। পাণ্ডুলিপি প্রকাশন’র স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী, প্রিন্সিপাল কবি কালাম আজাদ, যুক্তরাজ্যের বরেণ্য আলেমে দ্বীন কুরআন গবেষক ও তরজমাকারক শায়খ এইচম এম শফিকুর রহমান আল মাদানী, বর্ষীয়ান সাংবাদিক লেখক ও বৃক্ষপ্রেমিক আফতাব চৌধুরী, দৈনিক সিলেট সংলাপ’র সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক আলোকিত সিলেট’র সম্পাদক আবু তালেব মুরাদ, যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক- সমাজকর্মী ও সংগঠক মিছবাহ জামাল, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলীমুল এহসান চৌধুরী। তরুণ আবৃত্তি শিল্পী আবু জাফর মোহাম্মদ সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ আহমদ সায়েফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট কুরআন গবেষক- লেখক ও ব্যাংকার মুন্সি আব্দুল কাদির, কবি ও শিক্ষাবিদ মোঃ আনোয়ার হোসাইন, সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস যুক্তরাজ্যের সিলেট প্রতিনিধি এডভোকেট মোঃ মঈন উদ্দিন মনজু, ড. রেজাউল আবেদীন, কবি আব্দুল মুকিত অপি, কবি ও গল্পকার পপি রশীদ, কবি ও গল্পকার কানিজ আমেনা কুদ্দুস, এডভোকেট কবি দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক মুনশী ইকবাল, কবি ও মিডিয়াকর্মী জুবের আহমদ সার্জন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সভাপতি- মোঃ সমছুল হক, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সেক্রেটারি আমিনুল হক জিলু, শিক্ষাবিদ আব্দুল মুকাব্বির জাহেদী, সাহিত্যসেবী মোঃ এরশাদ আলী প্রমুখ। বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী বলেন, ব্যক্তিপ্রতিভা সৃষ্টিকর্তা প্রদত্ত একটি বড় উপহার। অনেকেই সে প্রতিভার সদ্ব্যবহার করতে পারে না। তবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল) এক্ষেত্রে একজন সফল ও কৃতি ব্যক্তিত্ব। তিনি তাঁর চিন্তা-চেতনা ও মেধা-মননের সদ্ব্যবহার করেছেন। ব্যক্তি, পরিবার এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন।এ গ্রন্থ দুটো সময়ের উল্লেখযোগ্য সৃষ্টি। লেখক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, যুক্তরাজ্য এবং দেশে সাংবাদিকতা এবং সমাজসেবার পাশাপাশি মানুষের আত্ম উন্নয়নের জন্য আমি কিছু লেখালেখি করেছি। এগুলো গ্রন্থাকারে পাঠকদের কাছে তুলে দিতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার রচনা পড়ে সম্মানিত পাঠক উপকৃত হলে আমার এ প্রয়াস সার্থক হবে। প্রেস বিজ্ঞপ্তি