ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

শুক্রবার ইতালীতে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো'র আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ০৬ মে ২০২১, ০৩:৪৭ পিএম

শুক্রবার ইতালীতে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো'র আনুষ্ঠানিক উদ্বোধন
'ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো'র আয়োজক এবং স্পনসরদের সাথে ইতালির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালীর আয়োজিত সভায় জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালীর সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইসলামিক ট্যালেন্ট শো'র পরিচালক মাওলানা মিকাঈল হোসেন, এ সময় তিনি ন্যাশনাল কাফের এই ট্যালেন্ট শো-এর মাধ্যমে ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতির দিকে আকৃষ্ট করার আহ্বান জানান। ইসলামিক ট্যালেন্ট শো-এর টাইটেল স্পন্সর ন্যাশনাল কাফের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুরহান ইতালী তথা ইউরোপের শিশুদের ইসলামের সৌন্দর্যে আলোকিত করার জন্য এধরণের আরও অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন টি,এম,এম বাংলা পাতেন্তার পরিচালক এহসানুল হক পিয়াল, ভিক্টোরিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইস্রাফিল হোসেন, চাম্পিনো জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল সিদ্দিকি, মাদানী স্কুলের শিক্ষক ও অত্তাভিয়ানো মসজিদের ইমাম মাওলানা এম,ডি সায়েদ তালুকদার। এ সময় আয়োজকরা আরো জানান আগামী ৭ই মে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে অডিশন রাউন্ডের মধ্য দিয়ে ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো'র অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। তারা সকলের কাছে সহযোগিতা কামনা করেন। এবং ইউরোপের বেড়ে ওঠা সকল প্রজন্ম তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ইসলামিক ট্যালেন্ট শো তে অংশগ্রহণের জন্য আহ্বান করেন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ন্যাশনাল কাফ ও টি এম এম বাংলা পাতেন্তা। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য 'ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্ট শো'র মিডিয়া পার্টনারদের (সাংবাদিক) ধন্যবাদ জ্ঞাপন করেন ।