ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

শারজাহে স্বেচ্ছাশ্রমে বাংলাদেশি বাচ্চাদের বাংলা শেখানো হচ্ছে

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৬:১৭ পিএম

শারজাহে স্বেচ্ছাশ্রমে বাংলাদেশি বাচ্চাদের বাংলা শেখানো হচ্ছে

সংযুক্ত আরব আমিরাতে সরকারি হিসাবে বাস করেন প্রায় ৮ লাখ বাংলাদেশি। দুবাই, শারজাহ, আজমান শহরে তার বেশিরভাগ বাস করলেও এখানে নেই বাংলাদেশি কোন শিক্ষা প্রতিষ্ঠান। দুবাইতে একসময় বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও তা বন্ধ হয়ে গেছে। তাই এখানকার বাংলাদেশি প্রজন্মরা নিজের দেশ এবং বাংলা ভাষা থেকে বঞ্চিত হচ্ছে।

প্রবাসে বেড়ে ওঠা এসব বাচ্চাদের স্বেচ্ছাশ্রমে বাংলাদেশ ও বাংলা ভাষা সংস্কৃতি শেখাতে উদ্যোগ নিয়েছে সংহতি সাহিত্য পরিষদ আরব আমিরাত শাখা।

গত শুক্রবার শারজাহে একটি বাংলাদেশি মালিকানাধিন বাগানবাড়িতে শুরু হয়েছে বাংলা শেখানো কার্যক্রম। কোমলমতি শিক্ষার্থীদের স্বেচ্চাশ্রমে শেখানের দায়িত্ব নিয়েছেন সংহতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদিক তিশা সেন।

এ সময় উপস্থিত ছিলেন সংহতির সহ সভাপতি সাইদা দিবা, অনুপ সেন ও রূপশ্রী সেন।

সার্বিক সহযোগিতা করেন আলোকিত বাংলাদেশ এর আব্দুল মান্নান, শওকত হোসাইন ও শাহাদাত হোসাইন।

শারজাহ, আজমান, দুবাই শহরের বাচ্চাদেরকে এভাবে প্রতি শুক্রবারে বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ নানামাত্রিক ইতিহাস এবং বাংলা শুদ্ধ পঠন, লেখা শেখানোর কাজ করা হবে এই কার্যক্রমে।

আগ্রহিরা সংহতি আরব আমিরাত অথবা আব্দুল মান্নান, শওকত হোসাইন ও শাহাদাত হোসাইনের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এই মহতি কার্যক্রমে মিডিয়া পার্টনার আছে ৫২ বাংলা টিভি।