ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

লেবাননে দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন পলাশ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ০৫:৪১ এএম

লেবাননে দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন পলাশ
অবশেষে দীর্ঘ দু সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে গেলেন মো পলাশ নামে সেই রেমিট্যান্স যোদ্ধা। অতিরিক্ত রক্তক্ষরনে কারনে তার মৃত্যু হয়েছে। পলাশের প্রসাবের রাস্তা দিয়ে রক্তক্ষরন হত বলে জানাযায়। চোখে রঙিন স্বপ্ন আর পরিবারের সচ্ছলতার আনার আশা নিয়ে লেবাননে আসেন মো পলাশ। তার সে স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল। গত দুই সপ্তাহ জুড়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাঁচার আকুতি করেছিলেন পলাশ নামে সেই রেমিট্যান্স যোদ্ধা। তবে একটু সহযোগিতা আর সুচিকিৎসার পেলে হয়তো ফিরে পেত তার সেই স্বপ্ন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের প্রচেষ্টায় আর লেবাননে একটি এনজিওর সংস্থার সার্বিক সহযোগিতায় রফিক হারেরি হাসপাতালে দীর্ঘ দু’সপ্তাহ যাবত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লেবাননে রফিক হারেরি হাসপাতালে। অবশেষে শনিবার সকাল সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতের মরদেহ বর্তমানে ঐ হাসপাতালের হিমঘরে রাখা আছে। নিহত পলাশ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।গত ৬বছর আগে পরিবারের সচ্ছলতা আনতে রোড ক্লিনারের ভিসায় লেবানন আসেন।তিন বছর বৈধভাবে কাজ করলেও পরবর্তীতে অবৈধ হয়ে পড়েন। এদিকে তার মৃত্যুর সংবাদ দেশের বাড়িতে জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মাঝে।নিহত'র মরদেহটি দ্রুত দেশে প্রেরণ করা জন্য লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানান তাররিজনরা।