ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

লেবাননে অপহরণকারী চক্রের নারীসহ ৪ বাংলাদেশী আটকঃ এক জন উদ্ধার

প্রকাশিত: ০৯ জুন ২০২০, ০৬:৫৩ এএম

লেবাননে অপহরণকারী চক্রের নারীসহ ৪ বাংলাদেশী আটকঃ এক জন উদ্ধার
অপহণকারী চক্রের হাত থেকে লেবাননের আভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্স উদ্ধার করেছে এক বাংলাদেশীকে । অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাসহ অপর তিন বাংলাদেশিকে। গত ১ জুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা স্থানীয় কাপাসিমা এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিককে অপহরণ করে। তারপরে অপহরণকারীরা ওই বাংলাদেশির ভাইয়ের ফোনে কল করে তাকে ছাড়ার বিনিময়ে ৩ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে তাকে জবাই করার হুমকি দেয় তারা। অভিযোগ পেয়ে আভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্সের বিশেষায়িত বিভাগ অপহরণকারীদের শনাক্ত করতে এবং বাংলাদেশিকে মুক্ত করে আনতে নানা পদ্ধতিতে অনুসন্ধানে নামে। বিভাগের সদস্যরা ব্যাপক তদন্ত করে কয়েক ঘণ্টার মধ্যে এই সংঘবদ্ধ চক্রের সদস্যদের শনাক্তকরণে সক্ষম হয় । দেখা গেছে যে, তারা সবাই বাংলাদেশি । তথ্য বিভাগ আল দাহীর একটি বাড়ির ভিতরে অপহরণকারী ও অপহৃত ব্যক্তির অবস্থান নিশ্চিত করতে সক্ষম হওয়ার পর সেখানে অভিযানের জন্য একটি পরিকল্পনা তৈরি করে আভ্যন্তরীণ নিরাপত্তা ফোর্স। ব্যাপক পর্যবেক্ষণের পরে ৩ জুন নিরাপত্তা বাহিনী ওই বাড়িতে অভিযান চালিেি আটক বাংলাদেশিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির হাত-পা দড়ি দিয়ে বেধে রাখা হয়েছিল। ফাের্সের সদস্যরা প্রথমেই মূল হোতাকে কাপাসিমা এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার সময় আটক করে। পরে বাড়ির ভেতরে অভিযানে বাকি দুই অপহরণকারীকে ঘটনাস্থল থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে, তারা অর্থ উপার্জনে জন্য এ পথ বেছে নেয় বলে স্বীকার করে।