ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি

যারা বলে একাত্তর ও চব্বিশ সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম

যারা বলে একাত্তর ও চব্বিশ সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব। স্বাধীনতা দিবস, অন্তর্বর্তী আমলের রাজনীতি, আগামী নির্বাচন ঘিরে সন্দেহসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সমকাল এর সহকারী সম্পাদক এহ্‌সান মাহমুদপ্রশ্ন : এবারের স্বাধীনতা দিবসকে আপনারা কীভাবে দেখছেন? দীর্ঘ আওয়ামী শাসনের পরে বিএনপি মহাসচিব হিসেবে এবারের স্বাধীনতা দিবসটি কীভাবে মূল্যায়ন করবেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর : স্বাধীনতা দিবস বরাবরই আমাদের কাছে একটি গৌরব ও তাৎপর্যময় দিন। ২৬ মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের শুরুর দিন। স্বাধীনতা ঘোষণার দিন। আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, তার বিরুদ্ধে লড়াই শুরুর দিন। শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমানসহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, যারা আমাদের স্বাধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন, আমাদের ছাত্রজীবনে যাদের পেয়েছি, সেইসব লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা একাত্তরে এসে স্বাধীনতা সংগ্রাম করেছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মানুষ সাহস পেয়েছে। যুদ্ধে অংশ নিয়েছে। একটা বিষয় আমার সব সময়ই মনে থাকে যে, একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। কিছু কিছু মানুষ ও কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে, ১৯৭১ সালে কোনো ঘটনাই ছিল না। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে। এটা আমরা কিন্তু খেয়াল করছি। বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন, তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন বলে আমার বিশ্বাস। এবারের স্বাধীনতা দিবসে আমরা দেশকে গণতান্ত্রিক, জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব।

প্রশ্ন: একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানকে অনেকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন। এ বিষয়ে বিএনপির অবস্থান কী? মির্জা ফখরুল ইসলাম আলমগীর : একাত্তর ও চব্বিশ সমান– এটি মূলত তারা বলেন, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি; উল্টো একাত্তরে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে ’৭১ সালে কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে, মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হত্যা করেছে লাখো নিরীহ মানুষ। সেই সময়ে যিনি পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন, তিনি তখন আত্মসমর্পণ করেছিলেন। বাঙালি দিশেহারা ছিল। সে সময়ে একজন অখ্যাত মেজর বাঙালিদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলেন। সবাই সাহস নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হয়েছিল। আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। বিপরীতে চব্বিশ হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই। দেশকে স্বৈরাচার, ফ্যাসিবাদমুক্ত করার লড়াই। তাই একাত্তর ও চব্বিশকে তুলনা করার কোনো সুযোগ নেই। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। একাত্তরে শেখ মুজিব অন্য কারও চিন্তা না করে নিজে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আবার চব্বিশে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নিজ দলের নেতাকর্মীকে নিয়ে কোনো ভাবনা দেখা যায়নি। এটাই এদের চরিত্র। জনগণ যখন ক্ষেপে ওঠে, তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। সাধারণ মানুষের কথা এরা কখনও ভাবে না। এবারও তা-ই করেছে শেখ হাসিনা। জনতার বিক্ষোভে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিন-রাত অপচেষ্টা করে যাচ্ছে।

প্রশ্ন: আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে– এমন অভিযোগের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনাদের অবস্থান কী? মির্জা ফখরুল ইসলাম আলমগীর : একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা নিজের দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়। তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না তার সিদ্ধান্ত আমরা নেব না। জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণ নির্ধারণ করবে কোনো পার্টি থাকবে কি থাকবে না, কোনো পার্টি নির্বাচন করবে কি করবে না। জনগণকে এই সিদ্ধান্ত নিতে দিতে হবে।

প্রশ্ন : সম্প্রতি নতুন রাজনৈতিক দলের নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে মন্তব্য করেছেন। এ বক্তব্য ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনা-সমালোচনা শোনা গেল। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই… মির্জা ফখরুল ইসলাম আলমগীর : দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটি আমরা মেনে নেব না। কারণ, সেনাবাহিনী দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি সে জন্য এই কূটপরিকল্পনা নিয়ে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীর সজাগ থাকতে হবে।

প্রশ্ন: নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করার কথা উঠে এসেছে বিভিন্ন বিশ্লেষকের বক্তব্যে। এটাকে কীভাবে দেখছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর : বাংলাদেশের মৌলিক সংস্কার বিএনপির হাত দিয়েই শুরু হয়েছে। সবার আগেই ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে বিএনপি। আমরা অনেকেই অনেক কিছু ভুলে যাই। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ’১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের ২০৩০ ভিশন দিয়েছেন। তাই সংস্কার কোনো নতুন বিষয় নয়। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি। আমরা বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনটা হওয়ার প্রধানত দুইটা কারণ। একটি হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, আরেকটা হলো গভর্ন্যান্স (সুশাসন) চালু করা।

ধন্যবাদ আপনাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর : সমকালকেও ধন্যবাদ।