ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

ইমরান খান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল পিটিআই

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ এএম

ইমরান খান সম্পর্কে  চাঞ্চল্যকর তথ্য দিল পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের অস্তিত্ব নিয়ে প্রশ্নে কম জলঘোলা হচ্ছে না। কারাবন্দি জনপ্রিয় এ নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে, আফগানিস্তানের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ থেকে এমন খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তান জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা। সন্দেহ আরও ঘনীভূত হয়েছে, ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে তার বোনদের হেনস্তার শিকার হওয়ার পর থেকে। যদিও পরবর্তীতে কারা কর্তৃপক্ষ ও পাকিস্তান সরকার একাধিকবার দাবি করেছে যে ইমরান খান বেঁচে আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন, তবুও বিষয়টি নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে তার ছোট ছেলে কাসিম খানের এক বক্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাসিম খান লিখেছেন, গত এক মাস ধরে তার বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না পরিবারের সদস্যদেরকে। এমনকি ইমরান খানের বেঁচে থাকার কোনও প্রমাণও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে খোদ ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), যেখানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। শনিবার (২৯ নভেম্বর) পিটিআই দলীয় সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই আটক আছেন। তবে, তাকে লোকচক্ষুর আড়ালে অজানা কোনও দেশে স্থানান্তর করতে চাইছে পাকিস্তান সরকার। রোববার (৩০ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেছেন খুররম জিশান। পিটিআইয়ের এ নেতা বলেছেন, পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে ইমরান খানকে কারাগারের ভেতরে নির্জন কক্ষে রাখা হয়েছে। কারও সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তাকে। খুররম জিশান বলেছেন, ইমরান খানের জনপ্রিয়তা নিয়েই মূলত ভয় পাচ্ছে সরকার। এ কারণেই তার কোনও ছবি কিংবা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক। প্রায় এক মাস ধরে তাকে একা রাখা হয়েছে এবং তার পরিবার, আইনজীবী, এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে কিছু করতে বাধ্য করার চেষ্টা করছে। জিশান বলেন, গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, ইমরান খান জীবিত এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন। তিনি সুস্থ আছেন। পাকিস্তান সরকার প্রকৃতপক্ষে ইমরান খানের সঙ্গে কোন ধরনের সমঝোতা করতে চাইছে; এমন প্রশ্নের জবাবে পিটিআই দলীয় এই সিনেটর বলেন, তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতা করতে চাইছে, তাকে দেশ ছাড়তে বলছে। এমনকি তারা তাকে ছাড়ও দেবে; যদি তিনি বিদেশে গিয়ে তার পছন্দের কোনো জায়গায় নীরব থাকেন। কিন্তু ইমরান খান কখনোই তাতে রাজি হবেন না। তিনি যে ধরনের নেতা, তিনি কখনোই এটি মেনে নেবেন না। কারাগারে বন্দি থাকলেও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রভাব বাড়ছে বলে এসময় মন্তব্য করেন জিশান। তিনি বলেন, পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত অবস্থান রয়েছে এবং তার ভাবধারা ইতোমধ্যে প্রজন্মের পর প্রজন্মে সাড়া ফেলতে শুরু করেছে। তিনি বলেন, পিটিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এমন পরিস্থিতি মানুষের সেরাটাই বের করে আনে। যারা সত্যিই এসব মূল্যবোধে বিশ্বাস করেন, তারা সামনে আসছেন। ইমরান খানের কারাবাসের পর থেকে তার কোনও ছবি প্রকাশ না হওয়ার কারণ জানতে চাইলে জিশান বলেন, পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা ভয় পাচ্ছে—একটি সামান্য ছবিও জনসমর্থন গণজাগরণ সৃষ্টি করতে পারে।