ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

দূতাবাসের সামনে লেবানন প্রবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন: পুলিশের লাঠিচার্জে আহত বাংলাদেশি

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ এএম

দূতাবাসের সামনে লেবানন প্রবাসীদের বিক্ষোভ ও মানববন্ধন: পুলিশের লাঠিচার্জে আহত বাংলাদেশি
সোমবার (২১ ডিসেম্বর) লেবানন বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করে অবৈধ কাগজপত্র বিহীন প্রবাসী বাংলাদেশীরা।দূতাবাস ও বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণে( ডলার নয়,লেবানিজ মূদ্রায়) টিকেটের মূল্য নির্ধারণের দাবীতে তারা এই কর্মসূচী পালন করে। সে সময় বিক্ষোভকারীদের উপর পুলিশ অতর্কির লাঠিচার্জ চালালে ছয়জন প্রবাসী আহত হয়ে রক্তাক্ত অবস্থায় বৈরুত রফিক হারিরি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। গত ১৪ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গনে বিক্ষোভ ও মানববন্ধন করে অবৈধ কাগজপত্র বিহীন প্রবাসীরা।লেবাননের বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বাংলাদেশের অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত নিউজ পরিপ্রেক্ষিতে এবং গত শুক্রবার (১৮ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস -২০২০ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছিলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রবাসীদের সম্পুর্ন সরকারি খরচে দেশে ফিরিয়ে নিবেন। মন্ত্রী ইমরান আহমেদ এর এমন ঘোষণার পরদিনই বৈরুতে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেইজে জরুরী বিজ্ঞপ্তিতে স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধনের ঘোষণা প্রকাশ পায়। সেই ঘোষণা বা বিজ্ঞপ্তিতে ফিস/ জরিমানা বাবদ একলক্ষ চল্লিশ হাজার লেবানিজ লিরা এবং টিকেট বাবদ চারশত আমেরিকান ডলার জমা দিয়ে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরকে নাম নিবন্ধন করতে বলা হয়। লেবাননে দীর্ঘ প্রায় দেড় বছর বিভিন্ন সমস্যায় পড়ে অনাহারে অর্ধাহারে, কর্মহারা অনেকে বাংলাদেশ থেকে টাকা এনে জীবন রক্ষা করা অবস্থায় এই মূহুর্তে ডলার সংগ্রহ করা খুবই কঠিন হবে তাই ডলারের পরিবর্তে লেবানিজ মূদ্রায় টিকেটের মূল্য নির্ধারণে দূতাবাসের নিকট দাবী জানায় তারা। তাছাড়া ২৫ থেকে ২৮ ডিসেম্বর যেই নিদিষ্ট সময়ে বেধে দেয়া হয় এই সময়সীমা বাড়ানোর দাবীও জানায় তারা। লেবাননে ডলার সংকট কারণে প্রত্যেক জিনিসপত্রে দ্রব্যমূল্য হাতের নাগালের বাহিরে। বর্তমানে লেবাননে ডলার নামটা যেন,"সোনার হরিণ "!কোথাও ডলার পাওয়া যাচ্ছেনা। একশত ডলার যাহা আগে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার লেবানিজ লিরা বর্তমানে তাহা ব্লেক মার্কেট থেকে ক্রয় করতে লাগে আট লক্ষ পঞ্চাশ হাজার লেবানিজ লিরা। সে সময় প্রবাসীরা জানায়,চৌদ্দ থেকে পনের লক্ষ লেবানিজ লিরায় বৈধ প্রবাসীরা বিভিন্ন এয়ারলাইন্সে দেশে ফিরতে পারলেও আমাদের নিজেস্ব বাংলাদেশ বিমান কেন এই মূল্য নিবেন না। সরকার এবং বাংলাদেশ বিমান যদি আমাদের এই অসহায় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে এসে সহযোগিতা না করেন তাহলে আমরা যারা অবৈধ কাগজপত্র বিহীন আছি তাদের জন্য দূতাবাস আউট পাসের ব্যবস্থা যেন করেন। আমরা নিজেরাই নিজেদের টিকেট করে দেশে ফেরত যাবো। অন্যদিকে লেবানন প্রবাসীরা কেমন আছেন এই নিয়ে বিভিন্ন ভার্চুয়াল আলোচনা এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় কমিউনিটির নেতারা দূতাবাসের এমন ঘোষণা এবং পুলিশের লাঠিচার্জ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,দায়িত্বরত ব্যক্তিবর্গের কথা ও কাজের কোন মিল নেই। যেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ঘোষণা দিয়েছিলেন সম্পুর্ন সরকারি খরচে লেবানন প্রবাসীদের দেশে ফিরে নেয়ার ব্যবস্থা করবে আর সেখানে দূতাবাস থেকে এমন বিজ্ঞপ্তি দেখে আমরা হতভাগ।তারাও দাবী তুলে বলেন, ফিস/ জরিমানা বাবদ যেই এক লক্ষ চল্লিশ হাজার লেবানিজ লিরা নির্ধারণ করা হয়েছে সেটা বাতিল করে এবং টিকেট বাবদ যেই চারশত ডলারের পরিশোধ করার কথা বলা হয় সেটিও লেবানিজ লিরায় পনের লক্ষ নির্ধারণে অনুরোধ জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস বরাবর। অন্যদিকে বিক্ষোভ ও মানববন্ধনকারী প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন,পূর্বে অবৈধ কাগজপত্র বিহীন প্রবাসীদেরকে যেভাবে প্রেরণ করা হয়েছে সেই নিয়মে দূতাবাস এবারও একই পদ্ধতি অনুসরন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বলেন, বাংলাদেশ সরকার থেকে বিনা খরছে নেয়ার ব্যাপারে যদি দূতাবাস দিকনির্দেশনা পায় তাতে আমাদের বা দূতাবাসের কোন আপত্তি নেই।