ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত

ব্যবসায়ী খুনের প্রতিবাদে গোলাপগঞ্জ উত্তাল : মানববন্ধন অনুষ্টিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০২:৫২ এএম

ব্যবসায়ী খুনের প্রতিবাদে গোলাপগঞ্জ  উত্তাল : মানববন্ধন অনুষ্টিত
গোলাপগঞ্জে (সিলেট) দৃষ্কৃতিকারী কর্তৃক ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন খুনের প্রতিবাদে উত্তাল হয়েছে উঠেছে ফুলবাড়ি সহ পুরো গোলাপগঞ্জ । বুধবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মুখে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ডজন খানেক সংগঠনের ব্যানারে হাজারো মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এ খুনের ঘটনার প্রতিবাদে, খুনিদের গ্রেফতারের দাবীতে সিলেট জকিগঞ্জ সড়কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছলের সভাপতিত্বে, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল হানিফ খান ও উপজেলা ছাত্রদল নেতা সাকেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, সাবেক চেয়ারম্যান উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ তালুকদার, জেলা খেলাফত মজলিস নেতা আবুল হোসেন সুফি, উপজেলা জাতীয় পর্টির আহবায়ক কবির আহমদ, আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, গণদাবী পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সালাম আজাদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্থা, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, মরহুমের বড় ভাই লেখক আব্দুল মালিক লাল, ছোট ভাই সবুজ আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান খান সোজা, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনা মিয়া, গণদাবী পরিষদের আব্দুল লতিফ সরকার, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা জমির উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল বাছিত, প্রবীণ বিএনপি নেতা আতাউর রহমান উতু, শিক্ষক প্রতিনিধি মকসুদুল করিম, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাজসেবী ছাদেক আহমদ খান, মানবাধিকারকর্মী সুজন আহমদ খান, সমাজসেবী ইসমাইল হোসেন বাবু প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল বলেন যারা খুনিদের তথ্য সংগ্রহ করে দেবে তাদেরকে এলাকা বাসীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। উল্লেখ্য গত রোববার মধ্যরাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের অধিবাসী হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন বাড়ী ফেরার পথে নিজ এলাকায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান।