ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
ঢাকা ২১ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি

গুচ্ছ কবিতা ।। আবু মকসুদ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

গুচ্ছ কবিতা ।। আবু মকসুদ

কীট

আমার অনেক কিছু হওয়ার কথা ছিল অনেক ভারী কিছু, শৈশবে মিতালীরা বাড়ি যেত। বড়োসড়ো ওজনদার তালা সদর দরজায় ঝুলিয়ে দুই-তিন সপ্তাহের জন্য তারা হাপিস হয়ে যেত; ইচ্ছে করতো আমি পাহারাদার হই, তাদের সদর দরজায় তালা হয়ে ঝুলে থাকি। চালের আড়তে বিশ কিলো ওজনের বাটখারা খুব পছন্দ ছিল, ইচ্ছে ছিল বাটখারা হব। আড়তের বৃদ্ধ কর্মচারীর কষ্ট লাঘবে এগিয়ে গেলে; সমস্ত শক্তি দিয়ে একচুল নড়াতে পারতাম না; ঈর্ষার চোখে চাইতাম, আশেপাশে দেখতাম বিশ কিলো মানুষের জীবন। মানুষকে ভালোবেসে বাটখারা হতে চাইতাম। চেরাই কাঠের করাত ভীতি জাগাত, বিশাল বৃক্ষকে নিমিষেই ফালাফালা করে ফেলত। করাতের দোর্দণ্ড প্রতাপের কাছে বৃক্ষের বিশালতা কত অসহায়। একদিন মানুষের বুকে চির ধরাবো এই আশায় করাত হতে চাইতাম। আনসার মাঠ তছনছ করে উঠছে সাত মহলা বাড়ি; অসহায় আমি দূরে দাঁড়িয়ে সহ্য করছি হাতুড়ির আঘাত। একটু একটু করে হারিয়ে যাচ্ছে শৈশব হারিয়ে যাচ্ছে স্মৃতি, হাতুড়ির প্রতি ক্রোধে তোলপাড় হচ্ছে প্রাণ প্রতিশোধের আকাঙ্ক্ষায় বিশালাকার হাতুড়ি হতে চাইতাম। হাতুড়ি কেড়ে নিয়েছে শৈশব আনসার মাঠে রোদের চিহ্ন নেই; ইটের জঙ্গলে কেউ শৈশব খুঁজে না। শৈশব হারিয়ে গেলে কিছু হওয়ার ইচ্ছে মরে যায় ওজনদার কোনকিছু লালায়িত করে না এখন আমি অন্য অনেকের মত মানুষরূপী কীট।

প্রিয় স্বদেশ

প্রিয় স্বদেশ তুমি কী অসুস্থ? কেমন যেন বিমর্ষ দেখাচ্ছে, তোমার দুচোখ ঘোলাটে। এই চোখ দীঘির গভীর জলের মত ছিল, যখন ইচ্ছা অবলীলায় ডুব দিয়েছি। তোমার কণ্ঠনালি কী শুকিয়ে গেছে, আওয়াজ বেরুচ্ছে না কেন? তোমার গমগম আওয়াজে চৈত্রের মাঠে জল উদগীরণ হয়েছে, প্রবল খরায় তোমার চিৎকারে ভীত মেঘরাজ তড়িঘড়ি নিজের মেয়ে বৃষ্টিকে পাঠিয়েছে। বৃষ্টি সিক্ত করেছে সারা শরীর। তোমার দুহাতে কালশিটে নাড়াতে কী খুব কষ্ট হচ্ছে? এই হাত লাঙ্গলের ফলা ধরে সেঁধে গেছে মাটির গভীরে, সবুজ ফসলে ভরে উঠেছে ভোরের উঠান। দুই পা স্থবির কেন? কী কারণে আজ চলৎশক্তিহীন! দুই পায়ে হেঁটে বিশ্ব বিজয় করেছ দুনিয়ার তাবৎ পাপী তোমার পায়ে লুটোপুটি খেয়েছে। প্রিয় স্বদেশ তোমার বুকে আঘাতের চিহ্ন কেন? কোন গুপ্ত ঘাতক বিদীর্ণ করেছে তোমার হৃদয়? এই হৃদয় সবাইকে আপন ভেবেছিল উষ্ণ হৃদয়ের তুমি হয়ে উঠেছিলে মায়ের প্রতীক। প্রিয় স্বদেশ কে সেই মাতৃ ঘাতক কে সেই পাষাণ হৃদয়? কোন মর্ষকামী ইবলিশ উচ্ছেদের ইচ্ছায় একে একে খুলে নিচ্ছে পড়নের কাপড়! প্রিয় স্বদেশ সুস্থতায় ফিরে এসো পাপীদের নির্মূলে পুনরায় আওয়াজ তোলো মুক্তিকামীর জয় হোক, অত্যাচারী নিপাত যাক বিশুদ্ধতায় ভরে উঠুক তোমার চারপাশ।

পরিত্যাজ্য

রূপের নগর শেফিল্ড, চারিদিকে ঝলমল করছে সবুজ। উঁচু টিলা, ঢালু খাদ প্রবাহিত ঝর্ণা। স্মরণে আসে জন্ম শহর মৌলভীবাজার অকৃত্রিম রূপে, প্রবাহিত মনু বুকের খাঁজে গিয়ে মিশে কুশিয়ারায়। মনুর প্রবাহে ভাসতে ভাসতে শেফিল্ডের ঝর্ণায় পুনরায় দেখা দিলে ডেকে উঠে দুরন্ত দোয়েল। নিম ডালের টুনটুনি দুদণ্ড অবসরে নিজস্ব আবাসের স্বপ্নে জড় করে ঝরাপাতা, আমিও স্বপ্নে ভাসি। বাবুয়ের শিল্পীত আবাসের স্বপ্নে জড় করি বিরহ বেদনা। মনুর জলে ডুব সাঁতার শেষে ভেসে উঠি। আমাকে ভাসায় শেফিল্ডের ঝর্ণা, আমি বেদনায় ভাসতে ভাসতে হারিয়ে ফেলি স্বপ্নের ঠিকানা। মৌলভীবাজার আমাকে পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে মনু, শেফিল্ডের ঝর্ণাকে আপন ভেবেছিলাম। আগন্তুকের পরিচয়ে তাকে খুশি করা গেল না, গ্রহন করেছে তবু দাঁড় করিয়ে রেখেছে অসীম দূরত্বে।

অবিবেচক

বৃষ্টি ভেজা ঠোটের রাত পেরিয়ে  যখন একুরিয়ামে ঢুকলাম আমার নির্ধারিত আসন মা মাছের দখলে, পর্দায় নিবিষ্ট চোখ। পর্দায় অতি আধুনিকা মেয়ে বাবার বন্ধুর সাথে সংসার পাতিয়েছে। সময় অসময়ে পর্যবেশিত আধুনিকতায় সবকিছু গোল্লায় গেছে, গজগজ করতে থাকলে চুপ থাকাই শ্রেয় মনে করলাম। গোল্লায় গেছে সেটা অসত্য নয়। আমি নিজে সাক্ষী, আজ ছয়মাস ধরে এক তরুণীর পাল্লায় পড়েছি কিংবা আমার পাল্লায় পড়েছে তরুণী। একুরিয়ামে আদর্শ মাছ, জগৎসংসারের উনিশ বিশে ক্ষেপে উঠি অতি আধুনিকতার তরুণ তরুণীরা দু-চোখের বিষ। একুরিয়ামের বাইরে আমি লম্পট। মেয়ের বয়সী মেয়ের সাথে দহরম মহরম, প্রেমের বিবেচনাবোধ কম আদর্শ স্বামীও অবিবেচকে পরিণত হয়।