কুয়েতে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্ট বিএমসি কুয়েত পৃথক কর্ম সূচির মাধ্যমে রবিবার দিবসটি পালন করে।
চার্জড ডি অ্যাফেয়ার্চ আব্দুল লতিফ খাঁনের সভাপতিত্বে ও দূতালয় প্রধান আনিসুজ্জানরে সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেপুষ্প অর্পণের পর দূতাবাসে কর্মকর্তারা একে একে বাণী সমূহ পাঠ করে শোনান।
বিজয় দিবসের উপর আলোচনা সভা দূতাবাস কর্মকর্তারা ও বিভিন্ন কমিউটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বিজয়ের এ দিনে সবার অঙ্গীকার হোক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার- আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ডিফেনচ অ্যাটাচে শাহ সগিরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন,প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন,ফরিদ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গণ।
দুপুরে বিএমসি সদর দপ্তর সোবাহন ক্যাম্পে দোয়া মোনাজাত ও প্রীতিভোজের আয়োজন করা হয়। বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর,মো আশরাফ খান কুয়েত সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাগত জানান।
-
প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’
-
মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না
-
ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি
-
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা
-
স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো