ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

ইতালিতে সরকারি গেজেট প্রকাশ, অবৈধ অনেকেই বঞ্চিত হবে নতুন আইনে

প্রকাশিত: ২২ মে ২০২০, ০৩:৪২ এএম

ইতালিতে সরকারি গেজেট প্রকাশ, অবৈধ অনেকেই বঞ্চিত হবে নতুন আইনে
ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আইনটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। বুধবার প্রকাশিত ওই গেজেটে শুধুমাত্র কৃষিকাজ এবং বাসা বাড়ির কাজ ও প্রবীণদের দেখাশোনার কাজ ছাড়া অন্যদের বৈধতার সুযোগ রাখা হয়নি। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, আমাদের জানা তথ্যমতে অবৈধদের মধ্যে ২ লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ দেওয়া যাবে, যারা সত্যিকার অর্থেই কৃষিকাজ এবং বাসাবাড়ি ও প্রবীণদের দেখাশোনার কাজে জড়িত ছিল। সরকারের দেওয়া তথ্যমতে, ইতালিতে প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছে। প্রায় ২ লাখ অভিবাসীকে বৈধতা দেওয়া হলে বাকি ৪ লাখ অবৈধ অধিবাসীর ভাগ্য অনিশ্চিত থেকে যাবে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার বাংলাদেশিও রয়েছে। তবে কিছু বাংলাদেশি এই বৈধতার সুযোগ পেতে পারে। গেজেটে বলা হয়েছে, চলতি বছরের, ৮ মার্চ এর পূর্ব থেকে যারা কাজ করতেন কেবলমাত্র তাদের মালিক কর্তৃপক্ষ আবেদন করার সুযোগ পাবে। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছে। দীর্ঘ আট বছর ধরে ইতালিতে অনেক বাংলাদেশী অবৈধভাবে অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ বৈধতার সুযোগ পেলেও অনেকের ভাগ্য অনিশ্চিত থেকে যাবে। প্রকাশিত আইনটি শিথিল না হলে কিংবা সকলের জন্য বৈধতার সুযোগ না দিলে অবৈধদের অবস্থা কি হবে তা এই মুহূর্তে বলা মুশকিল। ইতালির বাংলাদেশী কমিউনিটির নেতা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং আলমগীর হোসেন আলিাপচারতায় বলেন, অবৈধদের বৈধতা দেবার আইনটি সকলের জন্য উন্মুক্ত রাখা উচিত। তারা বিনাশর্তে সব অভিযোগের বৈধ করে নেওয়ার দাবি জানান। এই সুযোগে শ্রেণীর দালাল ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। এ ব্যাপারে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন নেতারা।