ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

আমিরাতে বঙ্গবন্ধু হল উদ্বোধন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০৩:৩৭ পিএম

আমিরাতে বঙ্গবন্ধু হল উদ্বোধন
দুবাই উত্তর আমিরাতে প্রায় অর্ধযুগ পর বাংলাদেশ কমিউনিটিতে হঠাৎ নতুন মেরুকরণ দেখা দিয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে দীর্ঘদিন দ্বিধাবিভক্তি থাকার পর শুক্রবার রাতে দুবাই উত্তর আমিরাতে বাংলাদেশ কমিউনিটির মাঝে দেখা দিয়েছে যেন পুরানো সোহার্দ্য। যা গত সাত বছর ধরে বাংলাদেশ কমিউনিটির মাঝে দেখা যায়নি। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ সমিতি সারজা'র বঙ্গবন্ধু হল উদ্বোধন কালে দীর্ঘদিন রাজনৈতিক মতাদর্শ নিয়ে দ্বিধাবিভক্ত থাকা দু'টি ধারার নেতৃবৃন্দের সহবস্থান সবাইকে চমকে দিয়েছে। সাত বছর তিন মাস পর দুবাই উত্তর আমিরাতের সাবেক কনসাল জেনারেল আবু জাফর রাষ্ট্রদূত হিসেবে ফিরে আসার পর বাংলাদেশী কমিউনিটির মাঝে আবারো প্রাণের সঞ্চার হয়েছে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা এবং তৎকালীন রাষ্ট্রদূতের অবহেলা ও নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলে বাংলাদেশী কমিউনিটির একটা অংশ দীর্ঘদিন কমিউনিটির কার্যক্রম থেকে বিরত ছিল। শুক্রবার রাতে বাংলাদেশ সমিতির শারজায় নবনির্মিত বঙ্গবন্ধু হল উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। ভিন্ন মতাদর্শের নেতৃবৃন্দের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন ''মিশন কর্মকর্তারা হচ্ছেন রাষ্ট্রীয় সেবক । আমরা রাষ্ট্রের নিযুক্ত সেবক হিসেবে এখানে এসেছি, কোনো জনপ্রতিনিধি হিসেবে এখানে আসিনি।তাই আমাদের বাংলাদেশের সকল নাগরিকদের সমান চোখে দেখতে হবে। এখানে বিভাজন করে দেখার কোন সুযোগ নেই এবং বিভাজন তৈরি করে দেওয়ার কোন অধিকার নেই। প্রজাতন্ত্রের কর্মচারীদের রাষ্ট্রীয় আইন মেনে চলতে হয়।'' উল্লেখ্য যে, চলমান কভিট ১৯ সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধু হলটি উদ্বোধন করার কথা জানিয়েছিলেন সারজা বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক শাহ মাকসুদ। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, আল হারামাইন গ্রুপের কর্ণধার এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি , শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, দুবাই বাংলাদেশ সমিতির আহ্বায়ক ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুস সবুর, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতৃবৃন্দ ও জনতা ব্যাংক ,বিমান এবং সমিতির কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু হল উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায়, বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ ও সমিতির বর্তমান কর্মকর্তা জাহাঙ্গীর আলম রূপু বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। এছাড়াও কমিউনিটির অনেক আওয়ামী লীগ নেতার সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ ভাবে ছবি তুলতেও দেখা যায় । ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সোহার্দ্য পূর্ণ এ সহাবস্থান একটা ইতবিাচক দিক হিসেবেই মনে করছেন প্রবাসী আমিরাত প্রবাসীরা।