ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

অসমে বিধানসভা নির্বাচন : সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এককাট্টা ধর্মনিরপেক্ষ শক্তি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৬:৩০ পিএম

অসমে বিধানসভা নির্বাচন : সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এককাট্টা ধর্মনিরপেক্ষ শক্তি
 ১২৬ আসনবিশিষ্ট বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে অসম রাজ্য প্রধানত দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। রাজ্যে ক্ষমতাসীন সাম্প্রদায়িক শক্তি বিজেপি ও তার দোসরদের সম্মিলিত শক্তি মিত্র জোটকে পরাস্ত করতে মহাজোট গঠন করেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ছয়টি রাজনৈতিক সংগঠন।
সিপিএম, সিপিআই,সমাজবাদী পার্টি, কংগ্রেস ও এআইইউডিএফসহ ছয়টি ধর্মনিরপেক্ষ দল নির্বাচনকে সামনে রেখে মহাজোট গঠন করে বিজেপি নেতৃত্বাধীন মিত্র জোটের বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এজিপি-বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথম বারের মতো অসমে ক্ষমতা দখল করেছিল।২০০১ থেকে লাগাতার তিন বার কংগ্রেস শাসনের পর রাজ্যবাসী রুচি পরিবর্তন করার লক্ষ্যে ২০১৬ সালে বিজেপি-এজিপি জোটকে ক্ষমতায় নিয়ে আসেন। কিন্তু বিজেপি যে-সকল প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছিল, তার ছিটিফোঁটাও পাননি জনগণ!
এদিকে, এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA , ডি-ভোটার, ডিটেনশন ক্যাম্প ইত্যাদি নানাবিধ সমস্যায় রাজ্যবাসীকে ব্যতিব্যস্ত করে রেখেছে বর্তমান বিজেপি সরকার। জনগণকে অপদস্থ করার লক্ষ্যে নিত্য-নতুন ফরমান জারি করছে সরকার! রুটি-রোজির চিন্তা বাদ দিয়ে রাজ্যের জনগণকে নথিপত্র জোগাড়সহ নানাবিধ আইনি জটিলতায় সময় ব্যয় করতে হচ্ছে। কর্মসংস্থান সংকোচিত হচ্ছে। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য জ্যামিতিক হারে বাড়ছে! পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য নিত্যদিন বৃদ্ধি পেয়ে এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। এমতাবস্থায়, জনগণ পুনরায় পরিবর্তন চাইছেন।
ইতিমধ্যে উজান অসমে ৪৭ টি আসনে ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে গত শনিবার।
১এপ্রিল বরাক উপত্যকায় ভোট গ্রহণ করা হবে। ৬ এপ্রিল তৃতীয় তথা শেষ দফা ভোটগ্রহণ করা হবে। মিত্র জোট ও মহাজোট উভয় শিবির আশাবাদী, তারা সরকার গঠন করবেন বলে।
বিজেপির একটিই কর্মসূচি! আর তা হল, ইসলাম-বিদ্বেষ! গত পাঁচ বছরের উন্নয়নের কোনও খতিয়ান জনসমক্ষে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিজেপি। তাই, মুসলিম-বিদ্বেষ-ই তাদের নির্বাচনি বৈতরণি পার হতে একমাত্র অস্ত্র! পাশাপাশি, তথাকথিত বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ নিয়েই তাদের নির্বাচনি প্রচার চলছে।