ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

অটিজম-বান্ধব সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- আপাসেন লন্ডন অফিস পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ০৫:১২ এএম

অটিজম-বান্ধব সমাজ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- আপাসেন লন্ডন অফিস পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রী
https://www.youtube.com/watch?v=vdb6fVqVWRc বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার স্বনামধন্য চ্যারিটি প্রতিষ্ঠান আপাসেন-এর লন্ডনস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য বাসযোগ্য এক সমাজ বিনির্মাণে সবাইকে মানবিক হবার আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অটিজম কোন রোগ নয়, বরং এটি একটি বিশেষ অবস্থা। এই ভিন্নতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গ্রহণ করার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ড. মোমেন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সমাজের মূল স্রোতে অন্তৰ্ভূক্ত করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপাসেন ডে সেন্টার পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি আপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টার কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই পররাষ্ট্র মন্ত্রীকে আপাসেন শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। অনাড়ম্বর এই অনুষ্ঠানে আপাসেনের ট্রাস্টি, কর্মকর্তা, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিসহ উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, পররাষ্ট্র মন্ত্রীর অফিসের পরিচালক এমদাদ চৌধুরী ও বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কাউন্সেলর (রাজনীতি বিষয়ক) দেওয়ান মাহমুদ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস আপাসেনের ৩৭ বছরের পথচলাকে 'গৌরবময়' অভিহিত করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আপাসেন ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের বিশেষায়িত চাহিদা পূরণে আপাসেন ইন্টারন্যাশনাল শীঘ্রই আরো বিস্তৃত পরিসরে কাজ শুরু করতে যাচ্ছে। এ সময় বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে সম্মাননা স্মারক প্রদান করেন মাহমুদ হাসান এমবিই।