ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেন ছাত্রলীগের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ১০:৫৮ পিএম

স্পেন ছাত্রলীগের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ছাত্রলীগ স্পেন শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার   সাবেক সভাপতি মো. ইসমাইল হোসাইন রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুন নূর নীরব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইয়ূব আলী সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল। প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ এসোসিয়েশন স্পেন এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো.আব্দুস সাত্তার,স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা, কাদের ঢালী, আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের সদস্য তামিন চৌধুরী, আইয়ূব আলী সোহাগ, বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, সায়েম সরকার,আওয়ামী লীগ নেতা  মো. ইসলাম, আলমগীর, মাছুম, জালাল, বকুল, কামরুল, মহু ও অলী। উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, সাহিত্যিক ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি এ কে জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, স্পেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা ইফতেখার আলম, মকবুল হক, আহাদ, স্পেন ছাত্রলীগ নেতা, বাপ্পি রহমান নাবিল, সাব্বির আহমেদ, সায়েক মিয়া, কাওছার আহমেদ, সাইফুর রাহমান রাজিব, কে এম সফিকুন নুর, রাজু আহমেদ, সাদেক লস্কর, শাওন মিয়া, মোহাদ্দিস মিয়া, জুনেল আহমেদ প্রমুখ। প্রধান অতিথি জহিরুল ইসলাম নয়ন বলেন, স্পেন আওয়ামী লীগ যে কাজ করতে পারে নি, সেকাজ ছাত্রলীগ স্পেন শাখা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই অনুষ্ঠানের সভাপতি ইসমাইল হোসাইন রায়হানসহ ছাত্রলীগের সবাইকে তিনি ধন্যবাদ জানান। স্পেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তামিন চৌধুরী বলেন, স্পেন ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। স্পেন ছাত্রলীগকে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে। ছাত্রলীগ স্পেন শাখার সদ্যসাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে দেশরত্ন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। আমরা স্পেন ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্টের পেছনে যাদের হাত রয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির রায় দিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসলাম।