ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭মার্চ পালিত

প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ০৯:১০ পিএম

স্পেনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭মার্চ পালিত
একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করতে পারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার প্রকৃষ্ট উদাহরণ। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করার আহ্বানের অধীর অপেক্ষায় ছিল বাঙালি জাতি। ১৯৭১ সালের ঐতিহাসিক এদিনে বঙ্গবন্ধুর ভাষণ সেই অপেক্ষার অবসান ঘটায়। ঐতিহাসিক এদিনটি মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করে। দূতাবাস প্রাঙ্গনে স্থানীয় সময় সকাল ৮.৩০ ঘটিকায় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণের উপস্থিতিতে দূতাবাসের কাউন্সেলর ও চার্জদ্য’ অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল জাতীয় পতাকা উত্তোলন করেন। আলোচনা সভায় দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) তাহসিনা আফরিন শারমিন এর সঞ্চালনায় মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সকল সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ৭ মার্চ ২০২১ উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম । কাউন্সেলর ও চার্জদ্য’ অ্যাফেয়ার্স জনাব এটিএম আব্দুর রউফ মন্ডল তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উল্লেখ করেন ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির মুক্তি সংগ্রামের ডাক যা সমগ্র বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। দূতাবাসের বিদায়ী চার্জদ্য’ অ্যাফেয়ার্স হারুন আল রশিদ এ ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বলেন, ভাষণের প্রেক্ষাপট, পরিবেশ, ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধুর সারা জাতির সাথে সংযোগস্থাপন, আর এ ভাষণের অর্জন ইত্যাদির নিরিখে বিচার করলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি অদ্যবধি পৃথিবীর ইতিহাসে সব চেয়ে গুরুত্বপূর্ণ রাজিৈনতক বক্তৃতা, তাতে কোনো সন্দেহ নাই। তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারিদের নাম ও স্মৃতি পৃথিবী থেকে মুছে গেছে, কিন্তু বঙ্গবন্ধু শারীরিকভাবে আমাদের মাঝে উপস্থিত না থেকেও তিনি আজ আমাদের কাছে অনেক বেশি জীবন্ত। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। স্পেন সরকার কর্তৃক প্রদত্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি উদ্যাপন করা হয়।