ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

স্পেনে করোনা ভাইরাস : বাংলাদেশিদের জন্য দূতাবাসের নির্দেশনা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩২ এএম

স্পেনে করোনা ভাইরাস : বাংলাদেশিদের জন্য দূতাবাসের নির্দেশনা
স্পেনের চার শহরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর এবং কর্মস্থলের বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ হতে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়, সবাই ‘পাবলিক প্লেসে’ মাস্ক ব্যবহার করবেন বলে দূতাবাস প্রত্যাশা করে। আতঙ্কগ্রস্ত না হয়ে ধৈর্য ধারণ করে সবাই সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন বলেও প্রত্যাশা করছে দূতাবাস। দূর-দূরান্তে বসবাসরত প্রবাসীদের একান্ত প্রয়োজন ছাড়া যে কোনো ভ্রমণ এমনকি দূতাবাস ভ্রমণেও নিরুৎসাহিত করা হয় নির্দেশনায়। এতে আরও বলা হয়, বার্সেলোনাসহ দূর-দূরান্তের কিছু শহরে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেয়া মুজিববর্ষের অন্যতম অঙ্গীকার বিধায় আপনারা আপনাদের শহরে কনস্যুলার টিম পাঠানোর জন্য দূতাবাসের ফেসবুকে বার্তা পাঠাতে পারেন। তবে কনস্যুলার টিম পাঠানের বিষয়টি সংশ্লিষ্ট শহরে প্রবাসীদের সংখ্যার ওপর নির্ভর করে। দূতাবাস যে কোনো বিপদ-আপদে প্রবাসীদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭৬৩ জন। আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন। ভাইরাসের ভয়াবহতা চীনে বেশি হলেও দ্রুতই ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে। এখন পর্যন্ত অন্তত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ১৪৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন কমপক্ষে ১১ জন। তবে চীনের বাইরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৫ হলেও মৃত্যু হয়েছে ১৬ জনের। সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ৯১ জন, সেখানে পাঁচ বাংলাদেশিও রয়েছেন। স্পেনের তেনেরিফ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও মাদ্রিদে করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ জন। এরই পরিপ্রেক্ষিতে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য এ নির্দেশনা জারি করল।