ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেনের বাংলাদেশ দূতাবাস ও স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকার যৌথ উদ্যোগে ওয়েবিনার আয়োজন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৮ এএম

স্পেনের বাংলাদেশ দূতাবাস ও স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকার যৌথ উদ্যোগে ওয়েবিনার আয়োজন
স্পেনের দক্ষিণ -পূর্বে অবস্থিত আলমেরিয়া কৃষি বিপ্লবের অন্যতম বিস্ময়। আলমেরিয়ায় কৃষি ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি কার্যকর এবং টেকসই হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বর্তমানে বিশ্বব্যাপী একটি রেফারেন্স হিসেবেও ব্যবহৃত হয়। স্পেনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং ও স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকার যৌথ উদ্যোগে এবং স্পেনের আলমেরিয়া চেম্বার অব কমার্স এর সহযোগিতায় কৃষি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়ের সম্ভাবনা অন্বেষণের জন্য Introduction to Almeria Agro Innovation বিষয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) একটি ওয়েবিনার আয়োজন করে। এ ওয়েবিনারে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এনডিসি, বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সালাস ছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ড নাজিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশের বেসরকারি খাতের এগ্রো কোম্পানিসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও এ ওয়েবিনারে উপস্থিত ছিলেন। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ওয়েবিনারের মডারেটর মিজ নুরিয়া লোপেজ তাঁর সূচনা বক্তব্যে বলেন, ৫০/৬০ বছর আগে আলমেরিয়া একটি অনুর্বর জায়গা ছিল যেখানকার অধিবাসীরাও স্পেনের সবচেয়ে দরিদ্র ছিল। বর্তমানে কৃষি বিপ্লবের মাধ্যমে আলমেরিয়া স্পেনের অর্থনৈতিকভাবে উন্নত স্থানগুলির অন্যতম। স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বাংলাদেশের কৃষি খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করেন এবং এই খাতে প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আরও বলেন, আলমেরিয়া কৃষি মডেল বাংলাদেশে প্রয়োগ এবং এর সম্ভাব্যতা পরীক্ষার জন্য বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সফরের আবশ্যকতা রয়েছে। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সালাস তাঁর বক্তব্যে বলেন, আলমেরিয়া একসময় স্পেনের স্বল্পোন্নত অঞ্চলগুলির মধ্যে একটি ছিল এবং এখন অনেক ইইউ দেশের সবজির যোগান দেয়া হচ্ছে এই আলমেরিয়া থেকে। নীতিনির্ধারক, স্টেক হোল্ডার এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার জন্য স্পেন এই ধরনের ইতিবাচক পরিবর্তনে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলমেরিয়ার চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল ভিক্টর ক্রুজ মেদিনা এবং মিস ইনমা খুরাদো আলমেরিয়া এগ্রিকালচারাল মডেলের মৌলিক বিষয় তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন। কৃষি উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ নীতিমালা উল্লেখ করে স্পেনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বলেন, সরকার বর্তমানে কৃষি বাণিজ্যিকীকরণের দিকে জোর দিচ্ছে যেখানে আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে কিছু পরিবর্তন সহ অভিযোজিত হতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার এবং বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ড নাজিম উদ্দিন উভয়েই এ ওয়েবিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, জৈব নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে নিরাপদ কৃষি উৎপাদন এবং জমির উৎপাদন বৃদ্ধি আলমেরিয়ার মডেলের বৈশিষ্ট, যা বাংলাদেশ সরকারের কৃষি নীতি অগ্রাধিকারগুলির সাথে সংযুক্ত। উভয়ই এ ধরণের প্রকল্প সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রয়োগের ব্যপারে ঐকমত পোষণ করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ওয়েবিনারের সমাপ্তি ঘটে। বাংলাদেশ খাদ্য ও সবজি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এফবিসিসিআই প্রতিনিধি নাদিম এবং, ইফাদ, প্যারাগন, প্যারামাউন্ট, ডেকো, সিডিএল, গোল্ডেন হারভেস্ট, প্রাণ-এগ্রো, এসিআই-এর মতো প্রধান কৃষি কোম্পানিগুলোর চেয়ারম্যান, সিইও ও এমডিবৃন্দ এ ওয়েবিনারে উপস্থিত ছিলেন এবং উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। এই ওয়েবিনারটি বাংলাদেশ এবং স্পেনের কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের একটি নতুন পথ খুলে দেবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি