ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

সৌদিতে চালু হচ্ছে মদের দোকান

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

সৌদিতে চালু হচ্ছে মদের দোকান
কয়েক দশকের কঠোর নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। বুধবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী রিয়াদে শিগগিরই মদের দোকান চালু হতে যাচ্ছে। তবে কেবল অমুসলিম কূটনীতিকরাই ওই দোকান থেকে মদ কেনার সুযোগ পাবেন। নথিপত্রে বলা হয়েছে, এ দোকানের ভোক্তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে হবে। এরপর পররাষ্ট্র সৌদির মন্ত্রণালয় থেকে তাদের ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে। তবে মাসিক কোটার বিষয়েও শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি নথিতে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে ১৯৫২ সালে মদপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। যদিও দেশটিতে গোপনে মদপান সর্বদা বিদ্যমান ছিল। নতুন দোকানটি অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রথম আইনি বিক্রিকে স্বীকৃতি দিচ্ছে। ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপে দেশটির রক্ষণশীল মুসলমানকে ক্ষুব্ধ করবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অধীনে এটি আরেকটি মাইলস্টোন হতে চলেছে। ইসলামে মদ্যপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেশটি বাণিজ্যিক ও পর্যটনের কারণে এ ধরনের পদক্ষেপ নিতে চলেছে। দেশটি ২০৩০ সালের মধ্যে তেলভিত্তিক অর্থনীতি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। দোকানটি রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে খোলা হচ্ছে। অঞ্চলটিতে কেবল কূটনীতিক ও দূতাবাসের বাসিন্দাদের বসবাস। এছাড়া বিষয়টি কেবল অমুসলিমদের জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তবে দোকানটিতে অভিবাসী অমুসলিমদের মদ কেনার সুযোগ থাকবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। দেশটিতে থাকা লাখ লাখ প্রবাসীর বেশিরভাগ এশিয়া ও মিসর থেকে গিয়েছেন। সৌদিতে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। আইনানুযায়ী মদ্যপানের পর কেউ ধরা পড়লে তাকে কয়েকশ বেত্রাঘাত, এমনকি সৌদি থেকে বের করে দেওয়া বা কারাদণ্ডসহ আর্থিক জরিমানার বিধান রয়েছে।