ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

ম্যানচেষ্টারে সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ০৩:৩৮ পিএম

ম্যানচেষ্টারে সহকারী হাইকমিশনের স্বাধীনতা দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস (সহকারী হাইকমিশ) ম্যানচেষ্টারের উদ্যোগে যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের উদ্যোগে দুটো অনুষ্ঠানের আয়োজন করা হয় । শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ম্যনচেষ্টারের সিটি সেন্টারের ব্যস্ত এলাকা তারকাচিহ্নিত হোটেলে আয়োজীত প্রথম অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিল লীডার, কাউন্সিলারসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।ম্যানচেষ্টার, ওল্ডাম, রচডেল, আস্টন, কিথলী, বার্নলীসহ বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশী জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন । এছাড়া বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিত্বশীল মানুষ এবং সাংবাদিকরা এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান ও মিসেস কানিজ ফাতেমা। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির সামিরা ও রিয়ান হাবিবুল্লা'র  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাউস অব কমন্সের সদস্য নাবেন্দ্র মিশরা, স্টকপোট কাউন্সিলের মেয়র কাউন্সিলার আডরিয়ান নটিংহাম, সাউথ টেইমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলার পাট্রি হাই। অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিত আলোচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারার চিত্র তোলে ধরেন। ভোজসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে এ ঝাকঝমকপূর্ন এ অনুষ্ঠানের সমাপ্তি হয় । ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আগত অতিথিদের বঙ্গবন্ধুর ছবিযুক্ত মূদ্রা উপহার দেয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যানেচষ্টারের একটা ঐতিহাসিক চার্চ হলে । শুধুমাত্র কমিউনিটির মানুষের উপস্থিতিতে সোমবার (২৮মার্চ) আয়োজীত এ অনুষ্ঠানেও সবাইকে স্বাগত জানান সহকারী হাইকমিশনার রেজাউল করিম ও কানিজ ফাতেমা। স্বাধীনতা দিবসের উপর অনুষ্টানে আলোচনা করেন আওয়ামীলীগের সুরাবুর রহমান, সৈয়দ মাহমুদুর রহমান এডভোকেট মীর গোলাম মোস্তফা, সিপার মিয়া, রুহুল আমীন রুহেল, রুহুল আমীন চৌধুরী,ওয়েছ কামালি, ফয়জুল হক জুয়েল, গণি চৌধুরী প্রমূখ । সহকারী হাইকমিশনারের সমাপনী বক্তব্যের মধ্যি দিয়ে দীর্ঘ আলোচনা পর্বের সমাপ্তি হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সাংস্কৃতিক সংগঠন এলসিবি ও অনামিকা । রাতের খাবারের মধ্যি দিয়ে শেষ হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ।