ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

ভ্যাকসিন আসছে ১২ আগস্ট: বাংলাদেশও ভ্যাকসিন পাবে সস্তায়

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০৬:৪৫ পিএম

ভ্যাকসিন আসছে ১২ আগস্ট: বাংলাদেশও ভ্যাকসিন পাবে সস্তায়
করোনা থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। এর মধ্যেই রাশিয়া জানিয়েছে, আগামী ১২ আগস্টই চলে আসছে তাদের তৈরি ভ্যাকসিন। তবে ভ্যাকসিন নিয়ে রাশিয়ার এমন ঘোষণা বিশ্বকে অবাক করলেও এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরশীলতার পথে হাঁটছে অক্সফোর্ডের ভ্যাকসিন। ইতোমধ্যেই এই ভ্যাকসিনের বেশ কয়েক ধাপের কাজ সফল হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে আসছে এই ভ্যাকসিন। তার আগেই সুখবর দিল গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি)। বিশ্বের নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে ভ্যাকসিন সহায়তা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, বাংলাদেশসহ ৯২টি দেশ এই ভ্যাকসিন পাবে। বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে পৌঁছে দিতে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, গ্যাভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি হয়েছে। এই চুক্তির অন্যতম কারণই হলো, অনুন্নত দেশগুলোতে গরিব মানুষদের কাছে যেন খুব সস্তায় ভ্যাকসিনটি পৌঁছে দেওয়া যায়। অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে ৩ ডলার। অর্থাৎ ভারতীয় টাকায় এর মূল্য হবে মাত্র ২২৫ রুপি। আর বাংলাদেশি টাকায় এর দাম হবে ২৫৫ টাকার মতো। ৯২টি দেশে ভ্যাকসিন পৌঁছে দিতে ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য গ্যাভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের মধ্যে ১৫ কোটি ডলারের চুক্তি হয়েছে। আর ভ্যাকসিন সরবরাহের দায়িত্বে থাকবে সিরাম ইন্সটিটিউট। শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই নয়, ভারতের আইসিএমআর-ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন, জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি, মডার্না, ফাইজারের মতো সংস্থাও ভ্যাকসিন নিয়ে কাজ করে চলেছে। কিন্তু সারাবিশ্বে অক্সফোর্ডের ভ্যাকসিনটিকেই আপাতত সবচেয়ে এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও এগিয়ে এই ভ্যাকসিন। এমনকি অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল ব্যাপক হারে ভারতেও হবে বলেও জানানো হয়েছে। সিরামের কর্ণধার আদর পুনাওয়ালা শুক্রবার এক টুইট বার্তায় বিল গেটসকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, গ্যাভি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ দ্রুত প্রস্তুত করার জন্যই এই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার মতে, ভ্যাকসিনের দাম যতটা সম্ভব কম রাখা হবে, যাতে সকলের আয়ত্তের মধ্যে হয়। এদিকে, গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সেথ বার্কেল বলেন, শুধু ধনী দেশগুলোই যদি সুরক্ষিত হয় তাহলে আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও সমাজ মহামারির কারণে বিপর্যস্ত হয়ে পড়বে। এমনটা যেন ঘটতে না পারে সেজন্যই আমাদের এই পদক্ষেপ। শুধু কয়েকটি ধনী দেশ নয়, সব দেশের জন্যই ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নিয়েছি আমরা। তিনি আরও বলেন, আমরা বহুবার দেখেছি যে, ঝুঁকিপূর্ণ দেশগুলো নতুন চিকিৎসাসেবা, রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং নতুন ভ্যাকসিন পাওয়ার দৌঁড়ে পেছনে পড়ে থাকে। কিন্তু করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এমনটা হতে দিতে চাই না।