ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

বার্সেলোনায় কন্স্যুলার সেবা ও শ্রম সচিব শরিফুল ইসলামের বিদায়ী সম্মাননা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ পিএম

বার্সেলোনায় কন্স্যুলার সেবা ও শ্রম সচিব শরিফুল ইসলামের বিদায়ী সম্মাননা
[youtube]Z07i2r3DRhI[/youtube] পূর্ব ঘোষণা অনুযায়ী ২৮শে ডিসেম্বর শনিবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমার একটি হলরুমে কন্স্যুলার সেবা প্রদান করেছে। সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমা ও পর্যটন শহর বার্সেলোনা সহ এর আশ-পাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী,পুরুষ,শিশু সেবা নিতে ভিড় জমান সান্তা কোলমার অস্থায়ী কন্স্যুলার হলরুমে। দূপুর দূ-ঘটিকা পর্যন্ত সেবা দেওয়ার পর মধ্যাহ্ন ভোজের সময় সান্তা কোলমার প্রবাসী কমিউনিটির আয়োজনে দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলামকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। এম শরিফুল ইসলাম বিগত চার বছর বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের প্রথম শ্রম সচিবের দায়িত্বে কর্মরত ছিলেন। তার চাকুরীর মেয়াদ শেষ হওয়াতে আগামী ১০ জানুয়ারীতে বদলি হয়ে দেশে চলে যাচ্ছেন ।তার দেশে যাওয়াতে প্রবাসীরা আবেগ প্রবন হয়ে তার সেবার প্রশংসা করে বক্তব্য দেন এবং বলেন 'আমরা একজন প্রবাসী বান্ধব ও একজন ভালো অফিসারকে হারাচ্ছি।' প্রথম সচিব এম শরিফুল ইসলাম প্রবাসীদের এমন ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি যেখানেই যাই না কেনো আপনাদের এই সম্মান ও ভালবাসা ভুলার নয়।তবে আমার স্থানে যে অফিসার আসবেন সেও আমার মত আপনাদের বাংলাদেশ সরকারের এমন সেবা দিয়ে যাবে এ আমার বিশ্বাস। এসময় সচিবকে ফুল ও উপহার দিয়ে বিদায় সম্মাননা জানান সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক,আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন,সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাসিম,কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,স্পেন আওয়ামী লীগ নেত্রী খাদিজা আক্তার মনিকা সহ বার্সেলোনা ও সান্তা কোলমার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা। বিদায়ী সম্মাননা সভা শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় কন্স্যুলার সেবা প্রদান এবং একদিনের জন্য সেবা দিতে আসা দুতাবাস টীম শান্তি শৃংখলা ও নিয়ম নীতির মধ্য দিয়ে সেবা প্রদানের জন্য তারা নির্ধারিত সময় সন্ধ্যা ৭টার মধ্যে সেবা প্রদান সম্পন্ন করতে সক্ষম হয়।এতে সেবা নিতে আসা প্রবাসীরা দূতাবাসের ভুয়সী প্রশংসা করেন। সেবা প্রদান দিতে আসেন মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব এম শরিফুল ইসলাম, দূতাবাসের কমার্শিয়াল কন্স্যুলার রিদোয়ান আহমেদ,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম। দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিলো প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরন, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপি’র আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছঁবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।