ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

বাংলাদেশে ছুটিতে থাকা স্পেন প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস

প্রকাশিত: ১৮ মে ২০২০, ০৭:০৭ এএম

বাংলাদেশে ছুটিতে থাকা স্পেন প্রবাসীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দূতাবাস
করোনাভাইরাসজনিত কারনে যেসকল স্পেন প্রবাসী বাংলাদেশী ছুটিতে গিয়ে আটকে আছেন, স্পেনে ফিরে আসার জন্য যারা বিশেষ বিমানে আসার আবেদন করেছেন, তাদের জন্য উদ্যোগ নিয়েছে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ। রবিবার (১৭ মে) বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মিনস্টার এম হারুন আল রশিদ এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পেনে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিকে চার্টার এর খরচ বহন করতে। সংশ্লিষ্ট প্রবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একজন অথবা সর্বোচ্চ দুইজন প্রতিনিধি কিংবা ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। সেই ফোকাল পয়েন্টের কন্টাক্ট – মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, স্পেনিশ রেসিডেন্ট কার্ড নাম্বার দূতাবাসের [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। দূতাবাস ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করবে। পরবর্তী কার্যক্রমের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দায়িত্বশীল কর্মকর্তার সাথে ফোকাল পয়েন্ট অথবা প্রতিনিধিকে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ঃ সেক্ষেত্রে দূতাবাস কিংবা মন্ত্রণালয় শুধুমাত্র বিভিন্ন অনুমোদনের দায়িত্ব নিবে। চার্টার এর মূল্য প্রতিনিধির মাধ্যমে অথবা প্রতিনিধি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যেভাবে আলোচনা করে ঠিক করবেন সে প্রক্রিয়ায় পরিশোধ করবেন। তাই সকল ভ্রমণ প্রত্যাশিকে প্রতিনিধি ঠিক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হচ্ছে। প্রতিনিধি কর্তৃক কেউ প্রতারিত হলে তাঁর দায়িত্ব দূতাবাস কিংবা মন্ত্রণালয় নিবে না। লকডাউন চলাকালীন বাংলাদেশ থেকে চার্টার বিমানকে মাদ্রিদে অবতরণ করতে দেওয়া হবে কিনা , সে বিষয়ে দূতাবাস কাজ করছে। যদি অনুমোদন না দেয়া হয়। তখন চার্টার বিমানে ভ্রমনে করার কোন সুযোগ থাকবে না। তবে যেহেতু এ আয়োজনটি একটি দীর্ঘ প্রক্রিয়া তাই অগ্রিম এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। এগুলো চার্টার এ ভ্রমণ করার প্রাথমিক প্রক্রিয়া। পরবর্তী প্রক্রিয়াগুলো ফোকাল পয়েন্টের মাধ্যমেই সংশ্লিষ্ট সকলে জানতে পারবেন। এছাড়া দূতাবাসও ফোকাল পয়েন্টকে সহযোগিতা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।