ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

দুস্থ ও সুবিধা বঞ্চিতদের পাশে আছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:২৩ পিএম

দুস্থ  ও সুবিধা বঞ্চিতদের পাশে আছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল একটি জনকল্যাণমূলক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে একটি প্রাথমক ধারনা দিতে চাই। প্রবাসী এবং দেশী সম্মানীত দাতা ও ট্রাস্টিগণের আর্থিক অনুদান ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এই হাসপাতালে বিভিন্ন ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম চালু রয়েছে যেমন- সম্মানীত প্রবাসীসহ দেশী-বিদেশী অনুদানে গঠিত দরিদ্র তহবিলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। যা হাসপাতালের রিসিপশন ডেস্কের সামনে সুস্পষ্ট উল্লেখ আছে, হাসপাতালের দরিদ্র তহবিলের উপযুক্ত যে কেউ চাইলে দরিদ্র তহবিলের সহযোগিতায় হাসপাতালের সেবা গ্রহণ করতে পারেন। অপরদিকে যারা দরিদ্র তহবিলের সেবা গ্রহণে অনাগ্রহি তারা স্বল্পমূল্যে এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। তাদের প্রদানকৃত অর্থ কিছুটা হলেও হাসপাতালকে স্বাবলম্বী হতে সাহায্য করছে। হাসপাতালের ব্যবস্থাপনার দায়িত্বশীলরা মনে করেন , সাধারণ মানুষের অনুদানের পাশাপাশি হাসপাতালের নিজস্ব আয় থেকে পর্যায়ক্রমে আরো উন্নত সেবা প্রদান সহজতর হবে। উপজেলা পর্যায়ে হলেও  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল    হাসপাতালের পরিচ্ছন্ন অত্যাধুনিক ভবন, উন্নরত অপারেশন থিয়েটার, প্যাথলজি ল্যাব, এক্স-রে আল্ট্রাসনো সহ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা কার্যক্রম পরিচালনা করছেন। সাম্প্রতিক করোনা মহামারী (কোভিড ১৯) এর সঙ্কটকালে প্রতিষ্ঠানটি তার সীমিত সামর্থকে উজাড় করে হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারিগণ জীবনের ঝুঁকি নিয়ে সেবা কার্যক্রম পরিচালিত করে আসছেন। করোনার শুরু থেকে এই পর্যন্ত প্রায় ২০ হাজার রোগীকে বিভিন্নভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিশ্বব্যাপী করোনার মরন থাবার মতো বাংলাদেশেও কোভিড-১৯ এর প্রোকোপ ছিল। এথেকে সিলেটের বিয়ানীবাজার সহ গোলাপগঞ্জ, বড়লেখা, কানাইঘাট ইত্যাদি পাশ্ববর্তি উপজেলাতেও করোনা মারাত্নক আকারে ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে  সর্বত্র কোভিড রোগীদের জন্য চিকিৎসার অপ্রতুলতা, হাসপাতালের অভাবসহ অক্সিজেন সঙ্কট প্রকট হয়।মানুষ চিকিৎসার অভাবে অসহায় হয়ে পড়েছিল।তখন হাসপাতালটি তার সীমিত সামর্থ্য  নিয়ে বিনামুল্যে চিকিৎসাসেবা, টেলিমেডিসিন সেবা প্রদানের পাশাপাশি করোনা আইসোলেশন ইউনিট চালু করে। করোনার এই দুর্যোগকালীন সময়ে   উল্লেখযোগ্য সংখ্যক রোগীর চিকিৎসা সেবা প্রদান করতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন এবং বিশেষ করে যাদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছে। হাসপাতালটি এই সঙ্কট মুহুর্তেও তার সীমাবদ্ধ সামর্থ অনুযায়ী ক্যান্সার রোগীগণের চিকিৎসা ও সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। হাসপাতালে ক্যান্সারের বিশেষজ্ঞ সেবার পাশাপাশি আরো উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে চালু রয়েছে ক্যান্সার হেল্প ডেস্ক।যার মাধ্যমে রোগীর প্রয়োজন অনুসারে দেশের উন্নত ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতায় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। আমাদের বিশ্বাস ব্যয়বহুল এবং তৃণমুলে অপ্রতুল  এই চিকিৎসার জন্য ক্যান্সার হেল্প ডেস্ক রোগীর সু চিকিৎসারি জন্য দ্রুত সময়ে একটি সঠিক চিকিৎসাসেবা শুরু করতে রোগী ও পরিবরারকে অনেক সাহায্য ও অর্থ স্বাশ্রয় করবে। প্রাসঙ্গিকভাবে একটি কথা এখানে বলা জরুরী যে, মূলত প্রবাসীদের বিরাট একটি অংশের  অর্থ সহায়তায় প্রতিষ্ঠিত বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর অবস্থান সিলেটের বিয়ানীবাজারে পৌর শহরে। কিন্তু এর সেবার পরিধি সিলেটসহ দেশব্যাপী। প্রতিষ্ঠানটি  কোন আঞ্চলিকতা বা সিলেট অঞ্চল কেন্দ্রীক দুর্বলতা  ইত্যাদিতে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে আসছে এবং এই ধারা অব্যাহত থাকবে। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল তৃণমূল মানুষের দোড়গড়ায় কাজ করছে। আমাদের সেবার পরিধি এখনও ব্যাপক বিস্তৃত নয়। তবে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি তার অভিষ্ট  লক্ষ্যে পৌছতে ধারাবাহিকভাবে হাটছে। সকল কাজে  আলাদা আলাদা বিভাগ ও বিশেষজ্ঞ ডাক্তার বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সরাসরি তত্বাবধানে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে এইসব কাজের তথ্য ও আর্থিক হিসাব মনিটরিং এবং করণীয় সম্পর্কে  দিকনির্দেশনা দেয়া হচ্ছে। সকলের ঐকান্তিক  মেধা, শ্রম ও অর্থনৈতিক সহযোগিতায় গরীব ও সুবিধা বঞ্চিতদের জন্য  বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বাংলাদেশের মধ্যে একটি সেরা ক্যান্সার ও জেনারেল হাসপাতাল হিসাবে সেবা দিবে যাবে- এই বিশ্বাস নিয়ে সকল ট্রাস্টি ও কর্মকর্তাবৃন্দ নিরলস কাজ করছেন। লেখক : ফরহাদ হোসেন টিপু, ট্রাস্টি ও কমিউনিকেশন ডাইরেক্টর, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল। লন্ডন।