ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

তারেক-রুমিনকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গ’, চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম

তারেক-রুমিনকে নিয়ে ফেসবুকে ‘ব্যঙ্গ’, চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ‘ব্যঙ্গাত্মক’ ছবি শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জানতে চাইলে আমাদের নেতাকর্মীদের ওপর জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালায়।’

ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন, ‘হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। সবাই চিকিৎসাধীন।’

অন্যদিকে, উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই পোস্ট মুছে ফেলা হয়। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। এরপর মসজিদ কমিটি সকালে তাকে নিয়ে বৈঠকের প্রস্তুতি নেয়। কিন্তু বিএনপির কর্মীরা ইলিয়াসের ওপর হামলা চালায়। তখন প্রতিরোধ করতে গিয়ে জামায়াতের ১০-১২ জন নেতাকর্মী আহত হন।’

ঘটনার বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি অসাবধানতাবশত শেয়ার হয়। কয়েকজন জানানোর পর সেটি ডিলিট করেছি। পরে আমি দুঃখ প্রকাশ করেও পোস্ট দিয়েছি।’

এ ঘটনায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘বিএনপি ও জামায়াতের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েকজন আহত হওয়ার তথ্য মিলেছে। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’