ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

গোলাপগঞ্জে সাংবাদিকের উপর রাতের আঁধারে হামলা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ০৩:২২ পিএম

গোলাপগঞ্জে সাংবাদিকের উপর রাতের আঁধারে হামলা
সিলেটের গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক এমজি মোস্তফা। গতকাল সোমবার রাত ১১ টার দিকে গোলাপগঞ্জ বাঘা ইউপির কালাকোনা নূর মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় আহত সাংবাদিকের বোন আমিনা ফেরদৌস ফরিদা বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমিনা ফেরদৌস ফরিদা তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ''২৪ আগস্ট সোমবার রাত ১১টায় আমার ভাই সাংবাদিক এম মোস্তফা নিজ ব্যবসা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ উত্তর বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বাঘা ইউপির কালাকোনা রোডস্থ নূর মসজিদের ২০০ গজ দূরত্বে রাস্তার উপর যাওয়া মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত ৪-৫ জন জিআই পাইপ লাঠি শোটা নিয়ে সাংবাদিক এমজি মোস্তফার উপর হামলা করে। একপর্যায়ে আমার ভাইয়ের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তার সাথে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান এবং পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।'' এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধূরী বলেন, হামলার আহত ব্যাক্তির বোন বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে।