ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ
‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার

খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে অনশন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩ এএম

খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে অনশন
[youtube]zDW4AThoBtM[/youtube] বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে ২৯ এপ্রিল সোমবার অনশন কর্মসূচী পালন করেছে যুক্তরাজ্য যুবদল। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন   বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান,যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ,সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,আবুল কালাম আজাদ,হাজি তৈমুছ আলী,মুজিবুর রহমান মুজিব গোলাম রব্বানী সুহেল,যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান,যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ,সাবেক সভাপতি নাসিম আহমদ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন,ড.মুজিবুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু,যুক্তরাজ্য যুবদল নেতা সাহেদ আহমদ, আমিনুল ইসলাম,সুরমান খান ও মহিলা দলের আহবায়ক অঞ্জনা আলমসহ আরো অনেকে। যুবদলের অনশন কর্মসূচী উপলক্ষে দুপুর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ব্রিটিশ ফরেন ও কমনওয়েলথ অফিসের সামনে জড়ো হয় । খালেদা জিয়ার সুচিকিৎসা ও তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সংক্রান্ত নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিএনপির নেতা কর্মীরা অনশন কর্মসূচীতে অংশ নেয়। বিকেলে টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ বিএনপির নেতাকর্মীদের পানি পানের মাধ্যমে অনশন কর্মসূচী সমাপ্ত করেন। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মো.আব্দুস সামাদ, এস এম ওমর পারভেজ, মো. মহিন উদ্দিন, মো. বেলাল হোসাইন পাশা, মো. সেলিম রেজা, শেখ কামরুজ্জামান, ইমামুল আরাফাত হিমেল, মো. সাকোয়াত হোসেন, মো. মিজানুর রহমান ফরমান, মো.দেলোয়ার হোসেন, মো. আশিকুল ইসলাম, মোহাম্মদ আরিফ হোসাইন, রাজু আহমেদ, রুবেল আহমেদ সহ বিএনপির অঙ্গ-সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান তার বক্তব্যে বলেন, মিথ্যা মামলায় অবৈধ আওয়ামী সরকারের কারাগারে দীর্ঘদিন যাবত বন্দি বাংলাদেশের গণতন্ত্ররের মাতা খালেদা জিয়া। অবৈধ শেখ হাসিনার সরকারের ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য যুবদলর অনশন কর্মসূচী পালন করছে। এই প্রতিবাদ কর্মসূচীর দেখে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করেন মুহিদুর রহমান। এদিকে অনশন কর্মসূচি শেষে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।