ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:০৩ পিএম

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ
জাহেদ উর রহমান

ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বিস্তারিত অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সরকারি সূত্র। ঘটনার পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পূর্ণাঙ্গ তথ্য জানার পরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানা যায়।

জানা গেছে, Indian Ocean Rim Association (IORA) আয়োজিত দুই দিনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদের। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। পাশাপাশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ফোনেও যোগাযোগ করেন।

তবে রোববার (১৪ জুন) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তিনি ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন। পরে কিছু গণমাধ্যমে তার আটক হওয়ার খবর প্রকাশিত হলেও তিনি আটক হননি বলে জানানো হয়েছে। দীর্ঘ সময় জেরা ও হয়রানির পর তিনি দিল্লিতে প্রবেশ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা যায়, পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুরোধ জানালেও তিনি আর সেখানে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

ঢাকার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সফর নিয়ে আগেভাগে চিঠি ও কূটনৈতিক যোগাযোগের পরও বিমানবন্দরে এমন ঘটনার কারণ ‘রহস্যজনক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সরকারি সূত্র বলছে, দিল্লিতে ঠিক কী ঘটেছিল এবং কেন এমন পরিস্থিতি তৈরি হলো—তা বিস্তারিতভাবে জানার পর সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, ড. জাহেদের সঙ্গে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলবে। বিস্তারিত জেনে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

কী ধরনের করণীয় হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘কূটনৈতিক পত্র দেওয়া হতে পারে। কিন্তু তার আগে জানতে হবে সমস্যা আসলে কোথায় হয়েছিল।’