ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে‘র দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০১:৪০ এএম

কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে‘র দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
২ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে  কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবদুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীনের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ কানাইঘাট ও জকিগঞ্জ আসনের  এমপি আলহাজ্ব সেলিম উদ্দীন। সভায় বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রধান উপদেষ্টা ভিপি খসরুজ্জামান খসরু,উপদেষ্টা আনিসুল হক,কয়সর চৌধুরী,নাজমুল ইসলাম,আতাউর রহমান,সহসভাপতি আবুল মনসুর চৌধুরী,বদরুল ইসলাম,জাকারিয়া আহমেদ,মারুফ আহমেদ,আবুল ফজল,মাসুক আহমেদ,ইকবাল চৌধুরী,আবু জাফর,আনোয়ার আহমেদ,বিয়ানিবাজার প্রতিনিধি ও সাবেক ছাত্রনেতা আবুল হোসেন ওদুধ,আতাউর রহমান, কাউন্সিলর রুহুল আমিন,জাহাঙ্গীর হোসেন,রুবেল আহমেদ ও নাসির আহমেদ সহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ। যুক্তরাজ্যে অবস্থানরত বিপুলসংখ্যক কানাইঘাটবাসীর স্বতস্ফূর্ত  অংশগ্রহণে উক্ত সভায় ট্রাস্টের নেতৃবৃন্দ আগামী দিনে কানাইঘাটের শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ম-পরিকল্পনা তুলে ধরেন। ট্রাস্টের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মাননীয় এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন সাহেবের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, গাছবাড়ি বাজারের রাস্তা সংস্কার,ঐতিহ্যবাহী ছোটদেশ স্কুল রক্ষার্থে নদী ভাঙ্গন রোধ,কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা ও বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসা,রামিজা আলী বালিকা বিদ্যালয়,বীরদল এন.এম একাডেমি,কানাইঘাট মহিলা কলেজ, ঝিংগাবাড়ী কলেজিয়েট স্কুলের ভবন নির্মাণ ও বালু খেকোদের কারণে নদী ভাঙ্গনের সমস্যা সমাধানে কার্যকরী ভুমিকা পালন সহ স্থানীয়  অনেক সমস্যা সমাধানের চিত্র তুলে ধরেন। এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন এই কাজগুলোর জন্য তার কিছু চলমান প্রচেষ্টার কথা উল্লেখ করে তা আশু সমাধানের আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি তার মেয়াদে কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকায় ঐতিহাসিক উন্নয়নের বর্ণনা করে বলেন, ‘এলাকার উন্নয়নে তার গৃহীত পদক্ষেপগুলোর প্রায় সবগুলোই তিনি সম্পন্ন কর‍তে পেরেছেন।কিছু কাজ এখনো সম্পন্ন হচ্ছে,আর বাকি কাজগুলোও সম্পন্ন করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।‘ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে  কানাইঘাটের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে এগিয়ে আসার জন্য কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রশংসা করে উক্ত ট্রাষ্টের একজন ট্রাষ্টি হিসেবে সবসময় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন। ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সভায় সংগঠনের নতুন সংবিধান সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় আগামী কয়েক মাসের মধ্যে সম্মেলনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আরো গৃহীত হয় শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ,যা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে ট্রাস্টের নেতৃবৃন্দ জানান।