ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

এবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের হাজারো কর্মীর মিছিল

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

এবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের হাজারো কর্মীর মিছিল

এবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের হাজারো কর্মীর মিছিল কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরও পাঁচ দিনের ব্যবধানে রাজধানীতে আবার মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। হাজারেরও বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে তিব্বত এলাকার দিকে অগ্রসর হয়।

মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, “সকালে জিএমি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল, আমরা মিছিল করতে দিই নাই। তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরছি।”

তিব্বত মোড়ে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ দেখি হাজার হাজার লোকজন শেখ হাসিনা, শেখ হাসিনা, জয়বাংলা স্লোগান দিতে দিতে তিব্বতের দিকে এগিয়ে আসছে। দুপুর ২টার দিকে আওয়ামী লীগ প্রায় দু’হাজার লোক নিয়ে মিছিল করেছে।”

তিনি জানান, বিক্ষোভকারীরা স্লোগান দেন— ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’; ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

পাঁচ দিনের ব্যবধানে রাজধানীতে ফের আওয়ামী লীগের মিছিল হলো।

মিছিলে অংশ নেওয়া এক আওয়ামী লীগ নেতা বলেন, “ঘরে বসে থাকলেও বাঁচার সুযোগ নাই, তাহলে আর বসে থেকে লাভ কী। তাই মিছিলের নির্দেশ পেয়ে লোকজন নিয়ে নেমেছি। আজ উত্তর আওয়ামী লীগের মিছিলে বহু মানুষ এসেছে। এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি।”

এর আগে ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর সড়কে রাপা প্লাজা সংলগ্ন এলাকা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনে পর্যন্ত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে মিছিল করতে দেখা যায়। এর সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটেও আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

গণআন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর, ৮ আগস্ট, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

পরবর্তীতে আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের একে একে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দলের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশ আত্মগোপনে আছেন। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা অংশ নিচ্ছেন না।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

তবুও মাঝেমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কর্মীরা আকস্মিক মিছিল করে। অনেক সময় এসব মিছিল থেকে আটকও করা হয়।