ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইতালী ছাত্রলীগের ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৮:০৪ পিএম

ইতালী ছাত্রলীগের ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ভয়াল ২৫শে মার্চ গণহত্যাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সহ সভাপতি ইয়াসিন আরাফাত এর নেতৃত্বে ইতালীর রোম দূতাবাস এ রাষ্ট্রদূত মো: শামীম আহসান বরাবর স্মারকলিপি জমা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক উপসম্পাদক এসএম শওকত হোসেন স্বাক্ষরিত নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ জাতিসংঘের মহাসচিব বরাবর বাংলাদেশ দূতাবাস ইতালীর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো: শামীম আহসানের পক্ষে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন দূতাবাসের কাউন্সিলর হেড অব দ্যা সেন্সরী সিকদার মোহাম্মদ আসরাফুর রহমান, কাউন্সিলর এরফানুল হক। স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সহ সভাপতি জুয়েল হাওলাদার, ত্রান ও দূর্যোগ বিষয়ক উপ সম্পাদক আলী রাইয়ান, রোম মহানগর ছাত্রলীগ এর সভাপতি সাঞ্জিত ধর, সাংগঠনিক সম্পাদক তানভির হাওলাদার, রোম মহানগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম শুভ, রোম মহানগর ছাত্রলীগ নেতা পরশ হাওলাদার, খালেদ আফ্রিদি, জামিল খান, হিমেল মুস্তাফা, আলামিন শুভ সহ ইতালী শাখা ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ। স্মারকলিপির প্রয়োজনীয়তা সম্পর্কে ইতালী ছাত্রলীগের নেতৃবৃন্দেরা বলেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ও পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাইতে চাপ সৃষ্টির জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতিসংঘ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে আমাদের ধারাবাহিকভাবে কর্মসূচি অব্যাহত থাকবে। সেই লক্ষ্যে তারা বাংলাদেশ ছাত্রলীগ সহ বিশ্বে ছড়িয়ে থাকা সকল ছাত্রলীগ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।