ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

ইতালির মিলানে বৈশাখী অনুষ্ঠান, প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৬:১৯ পিএম

ইতালির মিলানে বৈশাখী অনুষ্ঠান, প্রবাসীদের মিলনমেলা

ঢাক, ঢোল, বাঁশি, প্লেকার্ড,‌‌ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রার মধ্য দিয়ে বৈশাখ পালন করেছে মিলান প্রবাসীরা। বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান এর আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় গান, নাচ, বাংলাদেশি খাবার আর পোশাকের সমারহে প্রবাসীদের উপস্থিতিতে মিলানের "পার্কো নর্দ" হয়ে ওঠেছিল একটুকরো বাংলাদেশ। ইতালি থেকে পাঠিয়েছেন মিনহাজ হোসেন।

প্রবাসীদের আনন্দ দিতে এবং নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বর্ষবরণ ও বৈশাখী মেলা। বৈশাখী শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নব নিযুক্ত মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল মো. রফিকুল আলম। উদ্বোধন শেষে তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সাংবাদিক সহ উপস্থিত প্রবাসীদের সাথে কুশল বিনিময় করেন। প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম এর উপস্থাপনায় উপস্থিত ছিলেন মিলান কনসুলেট এর ভাইস কনসাল এএসএম তাজুল ইসলাম, শ্রম কনসাল সাব্বির আহমেদ, জাহাঙ্গীর কবির,‌নয়ন ইসলাম , জাকির হোসেন সহ মিলান বিএনপি ও উত্তর ইতালি বিএনপির বিভিন্ন শহরের নেতৃবৃন্দ। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির বর্ষবরণ উৎসব বাংলাদেশিদের উপস্থিতিতে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। এতে মিলানের আশপাশের শহর ছাড়াও ভেনিস, পাদোভা, তরিনো , ভিসেন্সা, বলোনিয়া ,ব্রেসিয়া ,ভারেজ,বেরগামো সহ বিভিন্ন প্রভেন্সী থেকে বিপুল সংখ্যক সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী বৈশাখী অনুষ্ঠানে শিশু কিশোরদের খেলাধুলা,‌ মহিলাদের মিউজিক্যাল গেইম সহ বিভিন্ন আয়োজন সম্পন্ন করা হয়। আনন্দ আর আড্ডায় বৈশাখী অনুষ্ঠান উৎসবের মধ্য দিয়ে হাজারো প্রবাসীরা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন থেকে আগত শতাব্দী কর ও সুমনের সংগীত এবং বলোনিয়া থেকে আগত মানসিব এর গ্রপের মন মাতানো গান উপস্থিত দর্শকদের আনন্দ বাড়িয়ে দে। সেই সাথে মিলানের মোমিতা ও জয়িতার নৃত্যের তালে তালে প্রবাসীদের মাতিয়ে রাখে।

পরিশেষে বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্টল, প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।