ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

আমি কী করব, সেটা কেউ জানে না : ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রাম্প

প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০৬:৫৫ এএম

আমি কী করব, সেটা কেউ জানে না : ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রাম্প
ইরানে হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, এই বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘আমি কী করব, সেটা কেউ জানে না।’ ইরান বা ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র  হামলা চালানোর পরিকল্পনা করছে কি না, স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দেননি। তিনি বলেন, ইরানিরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু তাঁর মতে ‘এখন অনেক দেরি হয়ে গেছে… এখন আর এক সপ্তাহ আগের মতো পরিস্থিতি নেই। আমি কী করব, সেটা কেউ জানে না।’ পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করতে সক্ষম। তবে তিনি এও বলেন, ‘তার মানে এই নয় যে, আমি সেটাই করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। সবাই আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ প্রেসিডেন্ট ট্রাম্প আবারও কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ‘মাত্র কয়েক সপ্তাহ’ দূরে ছিল। তবে, ইরান এ দাবি বারবার অস্বীকার করে আসছে। ট্রাম্প আবারও ইরানকে দোষারোপ করে বলেন, তেহরান এখনো কোনো পারমাণবিক কর্মসূচির বিষয়ে চুক্তিতে সই করেনি। তবে তিনি যোগ করেন, ‘হয়তো এখনো সেটা সম্ভব, কিন্তু খুব দেরি হয়ে গেছে।’