বানু মুশতাক পেলেন বুকার পুরস্কার
চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। তাঁর লেখা ছোটগল্পের সংকলন হার্ট ল্যাম্প–এর জন্য গতকাল মঙ্গলবার তাঁকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে বানু মুশতাক...